× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অস্ত্র হাতে ক্ষমতা দখলকারীরা দেশের কোনো উন্নতি করেনি : প্রধানমন্ত্রী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৪ ১৬:৩৩ পিএম

আপডেট : ০২ জানুয়ারি ২০২৪ ১৭:১২ পিএম

ফরিদপুর রাজেন্দ্র কলেজ মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : ফোকাস বাংলা

ফরিদপুর রাজেন্দ্র কলেজ মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : ফোকাস বাংলা

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা অস্ত্র হাতে নিয়ে এদেশের ক্ষমতায় এসেছিল, তারা দেশের কোনো উন্নতি করেনি।

মঙ্গলবার (২ জানুয়ারি) বিকালে ফরিদপুর রাজেন্দ্র কলেজ মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, ‘বিএনপি-জামায়াতের ক্ষমতা মানে দুর্নীতি, সন্ত্রাস। ২০০৮ সালের নির্বাচনে তারা মাত্র ৩০টি আসন পেয়েছিল। যে কারণে তারা ২০১৪ সালে নির্বাচনে আসেনি।’

গত ১৫ বছরে দেশের উন্নয়নের ফিরিস্তি তুলে ধরে তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকার টানা ১৫ বছর ক্ষমতায় থেকে দেশের তথ্যপ্রযুক্তি, অর্থনীতি, গৃহহীনদের ঘর নির্মাণ করে দেওয়া, রাস্তাঘাট ব্রিজসহ পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে ভাতা দেওয়ার ব্যবস্থা করেছে। প্রায় ৫ কোটি মানুষকে পারিবারিক কার্ড দিয়ে টিসিবির মাধ্যমে সহযোগিতা দিয়ে যাচ্ছি।’

সরকারপ্রধান বলেন, ‘২০৪১ সালে বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ। আমাদের আগামী প্রজন্ম হবে শিক্ষায় ও জ্ঞানে স্মার্ট। সমাজ, সরকার ও জনগণ হবে স্মার্ট।’

নিজের সরকারি বাসভবনে চাষাবাদের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘বাংলাদেশের সব মানুষের কাছে আহ্বান জানাব–এক ইঞ্চি জমিও যেন পতিত না থাকে। আমাদের নিজেদের ফসল দিয়ে নিজেদের চাহিদা পূরণ করব। প্রয়োজনে আমাদের উৎপাদিত খাদ্য বিদেশে সরবারহ করব।’

ফরিদপুরের জনগণের উদ্দেশে শেখ হাসিনা বলেন, ‘টাকা দিয়ে মানুষ কেনা যায় না। টাকা দিয়ে ফরিদপুরের মানুষ কেনা যায় না। ফরিদপুর বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত মাটি। ফরিদপুরের মানুষ সব সময় নৌকার পক্ষে ছিল, আছে, থাকবে।’ 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা