× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নৌকায় ভোট চাওয়ার অভিযোগে কুসিকের প্রধান নির্বাহী কর্মকর্তাকে শোকজ

কুমিল্লা প্রতিবেদক

প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৪ ১৬:৩২ পিএম

আপডেট : ০২ জানুয়ারি ২০২৪ ২২:৫৭ পিএম

কুসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ছামছুল আলম। সংগৃহীত ছবি

কুসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ছামছুল আলম। সংগৃহীত ছবি

নৌকায় ভোট চাওয়ার অভিযোগে কুমিল্লা সিটি করেপোরেশনের (কুসিক) প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ছামছুল আলমকে শোকজ করেছে নির্বাচনী অনুসন্ধান কমিটি।

সোমবার (১ জানুয়ারি) কুমিল্লা-৬ সদর আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান যুগ্ম জেলা জজ মো. সিরাজ উদ্দিন ইকবাল তাকে শোকজ করেন।

সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ছামছুল আলম বলেন, ‘আমি সরকারি কর্মকর্তা। আমি কেন নৌকা প্রতীকের ভোট চাইতে যাব। এগুলো বালখিল্য অভিযোগ। এখনও শোকজের কপি হাতে পাইনি। কপি হাতে পেয়ে বিস্তারিত বলতে পারব।’

শোকজ নোটিসে বলা হয়, কুমিল্লা-৬ আসনের ঈগল প্রতীক মার্কার স্বতন্ত্র প্রার্থী আঞ্জুম সুলতানা সীমার দেওয়া অভিযোগ রিটার্নিং অফিসার কাছে এসেছে। উক্ত অভিযোগ অনুযায়ী, আপনি (মো. ছামছুল আলম) কুমিল্লা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা হওয়া সত্ত্বেও গত ২৭ ডিসেম্বর কুমিল্লা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে নৌকা প্রতীকের পক্ষে ভোট চান। এ ছাড়া আপনি সরকারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নৌকা প্রতীকের পক্ষে ভোট চাইতে গিয়েছেন ও যাচ্ছেন। কিছু শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ থাকা সত্ত্বেও শিক্ষকদের ডেকে এনে নৌকা প্রতীকের পক্ষে ভোট চাচ্ছেন। আপনার বিরুদ্ধে বর্ণিত অভিযোগের বিষয়ে আগামী ৩ জানুয়ারি নির্বাচনী অনুসন্ধান কমিটি, কুমিল্লা-৬-এর অস্থায়ী কার্যালয় ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল, কুমিল্লাতে ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ দেওয়া হল। ওই দিন সশরীরে কিংবা উপযুক্ত প্রতিনিধির মাধ্যমে হাজির হয়ে ব্যাখ্যা দিতে হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা