সুনামগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৪ ১২:০৩ পিএম
আপডেট : ০২ জানুয়ারি ২০২৪ ১২:৪৫ পিএম
প্রতীকী ছবি
সুনামগঞ্জের ছাতক উপজেলার বড়কাপন এলাকায় মাছবাহী একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে পিকআপে থাকা তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আছে।
মঙ্গলবার (২ জানুয়ারি) ভোরে সুনামগঞ্জ-সিলেট সড়কে এই দুর্ঘটনা ঘটে।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, শান্তিগঞ্জ উপজেলার উখারগাঁও গ্রামের মনোহর আলীর আব্দুল করিম, দিরাই উপজেলার সাদিরপুর গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে নুরুল হক, জামালগঞ্জ উপজেলার হাটামারা গ্রামের আব্দুর রহিমের ছেলে আসাব উদ্দিন।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, মঙ্গলবার সকালে সুনামগঞ্জ থেকে জাউয়াবাজার যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে মাছবাহী পিকআপ একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে পিকআপের তিনজন ঘটনাস্থলেই মারা যান। আরেকজন গুরুতর আহত হয়ে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি আছেন। তার অবস্থা আশঙ্কাজনক।
ওসি শাহ আলম বলেন, ‘দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে খবর শুনেছি। এ ব্যাপারে খোঁজখবর নিয়ে বিস্তারিত পরে জানানো হবে।’