× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টাঙ্গাইল-২

জামাতার পক্ষে প্রচারে শাহজাহান খান

টাঙ্গাইল প্রতিবেদক

প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৪ ২৩:০৯ পিএম

টাঙ্গাইলের গোপালপুরে ধোপাকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজিত নির্বাচনী জনসভায় শাহজাহান খান। প্রবা ফটো

টাঙ্গাইলের গোপালপুরে ধোপাকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজিত নির্বাচনী জনসভায় শাহজাহান খান। প্রবা ফটো

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তানভীর হাসান ছোট মনিরের জনসভায় প্রচারে অংশ নিয়ে ভোট চাইলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান। শাহজাহান খান সম্পর্কে ছোট মনিরের শ্বশুর হন, তিনি মাদারীপুর-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী। 

সোমবার (১ ডিসেম্বর) দুপুরে গোপালপুর উপজেলার ধোপাকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজিত সাজানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। 

প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাহজাহান খান বলেন, দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে নৌকা প্রতীকে ভোট দিয়ে পুনরায় শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে। তাহলেই ডিজিটাল দেশ থেকে স্মার্ট বালাদেশ বিনির্মাণ করা সম্ভব হবে। বিগত দিনে গোপালপুর-ভূঞাপুরে যে কাজ হয়েছে তা দৃশ্যমান। এ ছাড়াও ভূঞাপুরে অর্থনৈতিক জোন করা হচ্ছে। যার মাধ্যমে সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তন হবে।

এ সময় উন্নয়নের মহাসড়কে চলমান অগ্রযাত্রা ধরে রাখতে নির্বাচনে মানুষের অংশগ্রহণ চান তিনি। পাশাপাশি এ আসনের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার প্রার্থী তানভীর হাসান ছোট মনিরের পক্ষেও উপস্থিত মানুষের কাছে ভোট চান তিনি। সভায় প্রধান বক্তা ছিলেন এ আসনের আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী তানভীর হাসান ছোট মনির।

ধোপাকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহিমের সভাপতিত্বে জনসভায় আরও উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহসভাপতি আনিসুর রহমান আনিস, জেলা যুবলীগের সভাপতি মাসুদ পারভেজ, গোপালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল মোমেন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজ, জেলা ছাত্রলীগের সভাপতি সোহানুর রহমান সোহান, ছোট মনিরের বাবা টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আব্দুল গফুর, টাঙ্গাইল জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি বালা মিয়াসহ জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা