× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গণসংযোগে গোলাম দস্তগীর গাজী

জনগণ ভূমিদস্যুদের হাতে এ দেশকে তুলে দেবে না

নারায়ণগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৪ ২১:১৬ পিএম

আপডেট : ০১ জানুয়ারি ২০২৪ ২১:৩২ পিএম

রূপগঞ্জ এলাকায় গণসংযোগকালে গোলাম দস্তগীর গাজী। প্রবা ফটো

রূপগঞ্জ এলাকায় গণসংযোগকালে গোলাম দস্তগীর গাজী। প্রবা ফটো

নারায়ণগঞ্জ-১ আসনে (রূপগঞ্জ) টানা চতুর্থবার আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া প্রার্থী বর্তমান এমপি এবং বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক) বলেছেন, আওয়ামী লীগের নৌকা প্রতীকের পক্ষে রূপগঞ্জে যেভাবে গণজোয়ার বইছে, তা দেশের অন্য কোনো আসনে হচ্ছে না। 

নৌকার গণজোয়ার দেখে প্রতিপক্ষরা ভীত হয়ে পড়েছে মন্তব্য করে তিনি আরও বলেন, ‘টাকা দিয়ে কেউ ভোট কিনতে পারবে না। মানুষ ভূমিদস্যুদের হাতে দেশকে তুলে দেবে না।’ 

সোমবার (১ জানুয়ারি) দুপুরে রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের আতলাপুর পূর্ববাজার এলাকায় গণসংযোগকালে গোলাম দস্তগীর গাজী এসব কথা বলেন। 

নির্বাচনী পরিবেশ নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘আমার পক্ষে গণজোয়ার দেখে তারা (প্রতিপক্ষ) ভয় পেয়েছে। প্রতিপক্ষের দুষ্ট লোকেরা নির্বাচনকে প্রতিহত করতে চায়। বিএনপির লোকেরা নির্বাচন বন্ধ করার জন্য এটা করতে পারে। কে করতে পারে তা নিশ্চিত নই। তবে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের এই সম্ভাবনা বেশি, কারণ বিএনপি ভয় পেয়ে মাঠে নেই। তারা দূরে আছে। তবে আমরা ধারণা করছি, তারাই করছে। যেহেতু আমাদের নৌকার ক্যাম্প পুড়িয়েছে, সে হিসেবে আমরা ধরে নিতে পারি প্রতিপক্ষের লোকেরা এটা করেছে।’

মাঠের পরিস্থিতি জানতে চাইলে টানা তিনবার রূপগঞ্জ থেকে নির্বাচিত এই এমপি বলেন, ‘যত বেশি চাপ আসছে ভোটাররা তত বেশি উৎসাহিত হচ্ছে। হাজার টাকা, ৫০০ টাকা দিয়ে ভোট কিনতে চায় যারা, তারা এলে বাড়িঘর যে থাকবে না, সেটা জনগণ ভালো করেই জানে। তা ছাড়া জনগণ ভূমিদস্যুদের হাতে এ দেশকে তুলে দেবে না। নির্বাচনে জয়ের বিষয়ে আমি শতভাগ আশাবাদী।’

তার সময়ে রূপগঞ্জের ব্যাপক উন্নয়ন হওয়ার কারণে জনগণের কাছে ভালো সাড়া পাচ্ছেন জানিয়ে গোলাম দস্তগীর গাজী বলেন, ‘আমি যেখানেই যাচ্ছি সেখানেই বিভিন্ন পেশার মানুষ আমাকে দেখে সামনে এগিয়ে আসছে। আমি যেখানে যাই নিজের কোনো লোক নিয়ে যাই না। শুধু সাধারণ মানুষ আমার সঙ্গে থাকে। নির্বাচনকে ঘিরে জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা কাজ করছে। আমার কাছে তাদের আর কোনো চাহিদা নেই।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা