× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বই উৎসবে নির্বাচনী প্রচারণা, সেই অধ্যক্ষকে কারণ দর্শানোর নোটিস

খানসামা (দিনাজপুর) প্রতিবেদক

প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৪ ২০:১৮ পিএম

আপডেট : ০১ জানুয়ারি ২০২৪ ২০:৫২ পিএম

অধ্যক্ষ মোনায়েম খান এ লিফলেট বিতরণ করেন। ছবি : সংগৃহীত

অধ্যক্ষ মোনায়েম খান এ লিফলেট বিতরণ করেন। ছবি : সংগৃহীত

দিনাজপুরের খানসামা উপজেলায় বই উৎসবে নির্বাচনী প্রচারণা করায় হোসেনপুর ডিগ্রি কলেজের সেই অধ্যক্ষ মোনায়েম খানকে কারণ দর্শানোর নোটিস দিয়েছে মাধ্যমিক শিক্ষা অফিস। 

সোমবার (১ জানুয়ারি) বিকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মঞ্জুরুল হক স্বাক্ষরিত এক চিঠিতে এই নির্দেশ দেওয়া হয়।

চিঠিতে বলা হয়, হোসেনপুর উচ্চ বিদ্যালয়ে বই উৎসব চলাকালে একজন প্রার্থীর পক্ষে ভোটের প্রচারণা চালিয়েছেন মর্মে সোশ্যাল মিডিয়ায় জানা গেছে; যা আপনাদের পদের জন্য অনাকাঙ্ক্ষিত। এ বিষয়ে বিধিমতো ব্যবস্থা গ্রহণের জন্য কেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে না, তার সুস্পষ্ট জবাব তিন (তিন) কর্মদিবসের মধ্যে পাঠানোর জন্য অনুরোধ করা হলো। 

বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. তাজ উদ্দিন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা