× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মুন্সীগঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

মুন্সীগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৪ ১৯:৪১ পিএম

আপডেট : ০১ জানুয়ারি ২০২৪ ২০:২৩ পিএম

 ফাইল ফটো

ফাইল ফটো

মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা-গোমতী সেতুর ওপর অজ্ঞাত গাড়ির চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

সোমবার (১ জানুয়ারি) বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশের বাউশিয়া পাখির মোড় এলাকায় মেঘনা-গোমতী সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মোটরসাইকেলচালক সবুর হোসেন। তিনি ঢাকার কেরানীগঞ্জ এলাকার চরকুতুব উত্তর গ্রামের জিন্নাত হোসেনের ছেলে। অপরজনের পরিচয় জানা যায়নি।

গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. হুমায়ুন কবির 

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানান, মোটরসাইকেলযোগে ঢাকা থেকে কুমিল্লার দিকে যাচ্ছিলেন তারা দুজন। পথিমধ্যে আজ বিকাল ৪টার দিকে তারা মেঘনা-গোমতী সেতুর গজারিয়া অংশে এলে অজ্ঞাত একটি গাড়ি মোটরসাইকেলটিকে পেছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেলচালক সবুর নিহত হন। তার সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্র ও ড্রাইভিং লাইসেন্স থেকে তার নাম-পরিচয় পাওয়া যায়। অন্যদিকে গুরুতর আহত অপরজনকে উদ্ধার করে দাউদকান্দি উপজেলার একটি বেসরকারি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ ফাঁড়ির ইনচার্জ হুমায়ুন কবির বলেন, নিহত সবুরের মরদেহ  গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়িতে এবং অপরজনের মরদেহ দাউদকান্দি উপজেলার একটি বেসরকারি হাসপাতালে আছে। আমরা ঘাতক গাড়িটিকে শনাক্তের চেষ্টা করছি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা