সিরাজগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৪ ১৩:২৩ পিএম
নকল সিগারেটসহ রুহুল আমিন ইসলাম শুভকে আটক করেছে র্যাব। প্রবা ফটো
সিরাজগঞ্জে ১২ লক্ষ ৩০ হাজার শলাকা নকল সিগারেট উদ্ধার করেছে র্যাব। জেলার উল্লাপাড়ায় অভিযান চালিয়ে রুহুল আমিন ইসলাম শুভ (৩০) নামের এক প্রতারককে এ এসময় আটক করা হয়। তিনি রাজশাহীর বালিয়পুকুর গ্রামের ইউনুস আলীর ছেলে। এছাড়া তার সঙ্গে থাকা একটি কাভার্ড ভ্যান জব্দ করে র্যাব ১২ এর সদস্যরা। জানা গেছে, সিগারেটগুলো ডার্বি ও স্টার ব্রান্ডের।
সোমবার (১ জানুয়ারি) দুপুরে র্যাব-১২ এর কোম্পানি কমান্ডার (স্কোয়াড্রন লিডার) মোহাম্মদ ইলিয়াস খান এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এটি নিশ্চিত করেছেন। প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান, গতকাল ভোর রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উল্লাপাড়ার সলঙ্গা থানার রামারচর এলাকায় অস্থায়ী চেকপোষ্ট বসিয়ে নাটোরগামী ঢাকা মেট্টো-ড-১২-৪৪২৭ একটি কাভার্ড ভ্যানে তল্লাশি চালানো হয়। এসময় আটক ব্যক্তির তথ্যে কাভার্ড ভ্যানের পেছনে ৬২টি কাগজের কার্টুনে ১২ লক্ষ ৩০ হাজার শলাকা নকল সিগারেট উদ্ধার করা হয়েছে এবং কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। এছাড়া প্রতারকের কাছ থেকে ১টি মোবাইল, ২টি সিম কার্ড ও নগদ ১২ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
-6592682909706.jpeg)
আটক ব্যক্তির বিরুদ্ধে সলঙ্গা থানায় একটি মামলা দায়ের ও উদ্ধারকৃত আলামতসহ তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।