× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চোরাগোপ্তা হামলার বিষয়ে আমাদের গোয়েন্দারা কাজ করছে : র‌্যাব মহাপরিচালক

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৩ ১৯:৫৫ পিএম

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৩ ২০:৪৯ পিএম

চট্টগ্রামে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন র‌্যাবের মহাপরিচালক এম খুরশীদ হোসেন। প্রবা ফটো

চট্টগ্রামে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন র‌্যাবের মহাপরিচালক এম খুরশীদ হোসেন। প্রবা ফটো

ঝুঁকিপূর্ণ আসনগুলোতে নজরদারি আছে জানিয়ে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন বলেছেন, নির্বাচনকে কেন্দ্র করে কোনো হুমকি নেই। ঝুঁকিপূর্ণ আসনগুলোতে আমাদের আলাদা নজরদারি রয়েছে। চোরাগোপ্তা হামলার বিষয়ে আমাদের গোয়েন্দারা কাজ করছে।

রবিবার (৩১ ডিসেম্বর) নগরীর পতেঙ্গা এলাকায় র‌্যাব-৭ হেডকোয়ার্টারে গরিব দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

চট্টগ্রামে শীতবস্ত্র বিতরণ করছেন  র‌্যাবের মহাপরিচালক এম খুরশীদ হোসেন

এম খুরশীদ হোসেন বলেন, ‘যে কারও সাংবিধানিকভাবে ভোট দেওয়া না-দেওয়ার অধিকার রয়েছে। যদি কেউ মনে করে ভোট দেবে না, সেটা তার বিষয়। তবে কেউ ভোট দিতে চায় আর কেউ যদি বাধা দেয়, আমরা সেক্ষেত্রে সর্বোচ্চ ব্যবস্থা নেব। কে হারবে, কে জিতবে সেটি আমাদের বিষয় না। আমাদের লক্ষ্য সুষ্ঠু নির্বাচনে সহায়তা করা।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বাস্তবতা হচ্ছে একটা আসনে যতগুলো কেন্দ্র রয়েছে, তত স্ট্রাইকিং ফোর্স আমাদের নেই। তাই নির্বাচনের দিন স্ট্রাইকিং ফোর্স হিসেবে যারা কাজ করবে, তাদের সঙ্গে সমন্বয় থাকবে। আমরা টহলে থাকব। কোথাও ক্রাইসিস হলে সেখানে আমরা দ্রুত পৌঁছাব। সেক্ষেত্রে যাওয়ার যে সময় শুধু সেটাই লাগবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা