× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘নির্বাচনে অঘটন ঘটিয়ে দেশের বাইরেও পালাতে পারবেন না’

মুন্সীগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৩ ১৮:৪৪ পিএম

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৩ ১৯:০১ পিএম

মুন্সীগঞ্জ জেলার প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করেছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর। রবিবার দুপুরে মুন্সীগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে। প্রবা ফটো

মুন্সীগঞ্জ জেলার প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করেছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর। রবিবার দুপুরে মুন্সীগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে। প্রবা ফটো

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানে বাধা দিয়ে কেউ আইনের হাত থেকে রক্ষা পাবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর।

তিনি বলেন, ‘অঘটন ঘটিয়ে যাবে কোথায়, বাংলাদেশের বাইরে তো যেতে পারবে না। বিমানবন্দর ও সীমান্তে বলা আছে। অঘটন ঘটিয়ে কেউ দেশের বাইরে পালাতে পারবেন না, শান্তিতেও থাকতে পারবেন না।’

রবিবার (৩১ ডিসেম্বর) দুপুরে মুন্সীগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেন, ‘বাংলাদেশের নির্বাচনে উত্তেজনা থাকে, উত্তেজনা থেকে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। যতবার নির্বাচন হয়েছে কিছু না কিছু হয়েছে, এটা অস্বীকার করলে তাকে মিথ্যুক বলা হবে। কোনো রাজনৈতিক দল যদি বলে তারা নির্বাচনে যাবে না, ঠিক আছে। তবে ভয় দেখানো, বল প্রয়োগ করে নির্বাচন প্রতিহত করা যাবে না।’

প্রার্থীদের অভিযোগ প্রসঙ্গে প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সব অভিযোগ সত্য নয়। কিছু অভিযোগ করা হয় অভিযোগের জন্যই শুধু। অভিযোগ করতে হবে প্রমাণ নিয়ে। প্রমাণ ছাড়া অভিযোগ করলে কিছু করার থাকে না। সেটার পেছনে সময় নষ্ট করলেও কিছু হবে না।’

আলমগীর আরও বলেন, ‘নির্বাচনকে সুষ্ঠু করার জন্য সব আয়োজন করা হয়েছে। অতীতের সব রেকর্ড ভেঙে বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবার মাঠে নামানো হবে।’

সাংবাদিকদের ব্যাপারে তিনি বলেন, ‘এবার শুধু বৈধ সাংবাদিকরাই কার্ড পাবেন। দোকান থেকে একটা ক্যামেরা নিয়ে গিয়ে বলবে আমি সাংবাদিক–এমন কাউকে কার্ড দেওয়া হবে না। কেন্দ্রে গিয়ে ছবি নেওয়া, বক্তব্য নেওয়া, লাইভ প্রচার করা যাবে। তবে গোপনকক্ষে লাইভ প্রচার করা যাবে না।’

সভায় মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. আবুজাফর রিপনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. আসলাম খান, ঢাকা অঞ্চলের নির্বাচন কর্মকর্তা ফরিদুল ইসলাম প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা