× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হিমেল হাওয়ায় কাঁপছে উত্তরের জেলা নওগাঁ

নওগাঁ প্রতিবেদক

প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৩ ১১:৫৮ এএম

কুয়াশায় ঢেকে গেছে চারদিক।  প্রবা ফটো

কুয়াশায় ঢেকে গেছে চারদিক। প্রবা ফটো

হিমেল হাওয়ায় কাঁপছে উত্তরের জেলা নওগাঁ। তাপমাত্রা ১৪ দশমিক ৫ ডিগ্রি। ঠান্ডা বাতাসে বিপদে পড়েছে খেটে-খাওয়া দিনমজুর মানুষরা। বিশেষ করে অসহায়, হতদরিদ্র, ছিন্নমূল মানুষদের দুর্ভোগ বেড়েছে। রোজগারের তাগিদে প্রচন্ড শীতকে উপেক্ষা করে কাজে বের হচ্ছেন তারা।

শনিবার সন্ধ্যার পর হঠাৎ হিমেল বাতাস বইতে শুরু করে উত্তরাঞ্চলের জেলা নওগাঁয়। তাপমাত্রার পরিমাণ কম না থাকা সত্ত্বেও ঠান্ডায় জবুথবু অবস্থা। বছরের শেষ দিন আজ রবিবার ভোর থেকে কুয়াশায় ঢাকা পড়ে আকাশ। বইছে হিমেল বাতাস। উত্তরের এ জেলার বদলগাছীতে সর্বনিম্ন তাপমাত্রা ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

রবিবার (৩২ ডিসেম্বর) সকালে বদলগাছি আবহাওয়া অধিদপ্তরের ওয়্যারলেস সুপার ভাইজার প্রদীপ কান্তি রায় বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, মাঝে মাঝে কুয়াশার সঙ্গে উত্তরের হিমেল বাতাস প্রবাহিত হওয়ায় তাপমাত্রা নিম্নমুখী হয়ে থাকে। এর ফলে তাপমাত্রা কমে যায়। তাপমাত্রা ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস হলেও শৈত্য প্রবাহের কারণে ঠান্ডা অনুভূত হচ্ছে। তবে আগামীদিন আবহাওয়ার তাপমাত্রা তেমন পরিবর্তন হবে না। উত্তরের এ জেলায় শৈত্য প্রবাহ হবে।

গত ১১ ডিসেম্বর দেশে সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। যা দেশের এই মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা ছিল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা