× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নির্বাচনী জনসভায় শেখ হাসিনা

তারেক জিয়াকে লন্ডন থেকে ধরে এনে বিচার করা হবে

মাদারীপুর প্রতিবেদক

প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৩ ২৩:০১ পিএম

মাদারীপুর কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্য রাখেন। ছবি : পিএমও

মাদারীপুর কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্য রাখেন। ছবি : পিএমও

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তারেক জিয়াকে লন্ডন থেকে ধরে এনে বিচার করা হবে। জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমান খুনি। তারা তো মানুষ পোড়ায়, খুনির দল। ওই খুনিদের রাজত্ব আর হবে না এদেশে। খুনের জন্য ওদের বিচার হবে। এই যে এতগুলো মানুষ হুকুম দিয়ে মারছে, সেই বিচার একদিন বাংলাদেশে হবে। 

শনিবার (৩০ ডিসেম্বর) মাদারীপুরের কালকিনিতে আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় এসব কথা বলেন শেখ হাসিনা। এর আগে নিজের নির্বাচনী এলাকা গোপালগঞ্জ-৩ আসনের কোটালীপাড়া উপজেলার কোটালীপাড়া শেখ লুৎফর রহমান আদর্শ কলেজমাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য দেন তিনি। সেখানেও তিনি আগুনসন্ত্রাসী, খুনিদের বিচার করার প্রতিশ্রুতি দেন। 

কালকিনির নির্বাচনী জনসভায় আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘৭ জানুয়ারির নির্বাচন যারা ঠেকাতে চায়, ওই বিএনপি-জামায়াত সন্ত্রাসী, ওরা একটা সন্ত্রাসী রাজনৈতিক দল। অবৈধভাবে ক্ষমতা দখলকারীর পকেট থেকে তৈরি করা দল। তারা মানুষের কল্যাণ করতে পারে না, মানুষকে খুন করতে পারে।’ তিনি আরও বলেন, ‘রেলে আগুন দেওয়ায় মা-বাচ্চা কোলে নিয়ে আগুনে পুড়ে মরে গেছে। যে ছবি সারা বিশ্বের বিবেককে নাড়া দিয়েছে, কিন্তু ওদের বিবেকে কিছু লাগে না। ওরা মানুষকে মানুষ বলে গণ্য করে না। ওই সন্ত্রাসী দল বিএনপি, আর যুদ্ধাপরাধী জামায়াত, এদের কি রাজনীতি করার অধিকার আছে?’

এ সময় আওয়ামী লীগের আমলে উন্নয়নচিত্র তুলে ধরে ৭ জানুয়ারি নৌকা মার্কায় ভোট চান শেখ হাসিনা। পদ্মা সেতু নিয়ে ষড়যন্ত্রের কথা তুলে ধরে দেশি-বিদেশি ষড়যন্ত্র মোকাবিলা করে দেশের উন্নয়ন অগ্রযাত্রা এগিয়ে নেওয়া প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি। 

কালকিনি উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে জনসভায় জাতীয় সংসদের চিফ হুইপ মাদারীপুর-১ আসনের নৌকার প্রার্থী নূর-ই আলম চৌধুরী, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মাদারীপুর-২ আসনের নৌকার প্রার্থী শাজাহান খান, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাদারীপুর-৩ আসনের নৌকার প্রার্থী ড. আবদুস সোবহান মিয়া গোলাপ, মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মুনীর চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। মাদারীপুরে আওয়ামী লীগের প্রার্থীদের জনতার সঙ্গে পরিচয় করিয়ে দেন শেখ হাসিনা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা