পটুয়াখালী প্রতিবেদক
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৩ ২২:১৫ পিএম
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৩ ২২:৫০ পিএম
প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে পটুয়াখালীতে সংবাদ সম্মেলন। প্রবা ফটো
পটুয়াখালীর গলাচিপায় প্রাধানমন্ত্রীকে কটূক্তি করার অভিযোগে সংবাদ সম্মেলন করেছে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির সমম্বয়কারী কামরান সাইদ প্রিন্স মহব্বাত।
শনিবার (৩০ ডিসেম্বর) দুপুরে গলাচিপা পৌরসভাস্থ তার নিজ বাসায় সাংবাদ সম্মেলন করেন তিনি।
সংবাদ সম্মেলনে প্রিন্স মহব্বাত অভিযোগ করেন, গত ২৩ ডিসেম্বর কেন্দ্রীয় আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য মো. তোফায়েল আহম্মেদ স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকে লেফটেন্যান্ট জেনালের (অব.) আবুল হোসেনের পক্ষে নির্বাচনী দায়িত্ব পালনের অভিযোগে অশ্লিল ভাষায় গালাগাল করেন গলাচিপা উপজেলা আওয়ামী লীগের নেতা মাইনুল ইসলাম রনো। একপর্যায়ে তিনি মাননীয় প্রধানমন্ত্রী ও স্বতন্ত্র প্রার্থী লেফটেন্যান্ট জেনারেল (অব.) আবুল হোসেনকে কটূক্তি করে বলে অভিযোগ করেন। কটূক্তির একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে আমাদের নজরে আসে।
সংবাদ সম্মেলনে এ ঘটনার তীব্র নিন্দা ও মাইনুল ইসলাম রনোর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।
এ বিষয়ে মাইনুল ইসলাম রনো বলেন, ‘এ ধরনের কোনো ঘটনা আমার জানা নাই। কোনো একটি বিশেষ মহল আমাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্য অডিওটি সুপার এডিট করেছে।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গলাচিপা সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর হোসেন টুটু, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট মামুন খান প্রমুখ।