× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লাঙ্গলে ভোট চাইলেন প্রিসাইডিং অফিসার, ভিডিও ভাইরাল

বগুড়া অফিস

প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৩ ২১:২৯ পিএম

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৩ ২১:৪২ পিএম

প্রিসাইডিং অফিসার আমিনুল ইসলাম ( মাথায় টুপি পরে বসে থাকা ব্যক্তি)। প্রবা ফটো

প্রিসাইডিং অফিসার আমিনুল ইসলাম ( মাথায় টুপি পরে বসে থাকা ব্যক্তি)। প্রবা ফটো

বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে জাতীয় পার্টির (জাপা) প্রার্থী শরিফুল ইসলাম জিন্নাহর নির্বাচনী প্রচারে অংশ নেওয়ার অভিযোগ উঠেছে এক প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে। শুক্রবার (২৯ ডিসেম্বর) রাতে শিবগঞ্জ উপজেলার বন্দরবাজার এলাকায় তিনি লাঙ্গল প্রতীকে ভোট চেয়ে বক্তব্য দেন। বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। 

অভিযুক্ত ব্যক্তির নাম আমিনুল ইসলাম। তিনি শিবগঞ্জ সদরের চৌধুরী আদর্শ মহিলা ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক ও একই উপজেলার আটমুল ইউনিয়নের পাতাহার গ্রামের বাসিন্দা। তাকে ৭ জানুয়ারির নির্বাচনে ভোটগ্রহণের জন্য নির্বাচন কমিশন প্রিসাইডিং কর্মকর্তা নিয়োগ দিয়েছে। গত ২২ ডিসেম্বর তিনি নির্বাচন কমিশন আয়োজিত নির্বাচনী প্রশিক্ষণও গ্রহণ করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ৮টার দিকে শিবগঞ্জ বন্দরবাজারে লাঙ্গল প্রতীকের নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করা হয়। এই সময় লাঙ্গল প্রতীকের সমর্থনে প্রচারণামূলক সভা অনুষ্ঠিত হয়। সেখানে জাপার প্রার্থী শরিফুল ইসলাম ছাড়াও শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহমেদ উপস্থিত ছিলেন। ওই সময় লাঙ্গল প্রতীকের প্রার্থী ফিরোজ আহমেদের পাশে আমিনুল ইসলামকেও দেখা যায়। ওই সময় আমিনুল ইসলাম লাঙ্গল প্রতীকে ভোট চেয়ে বক্তব্য দেন। সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

বক্তব্যের বিষয়ে আমিনুল ইসলাম বলেন, ‘লাঙ্গল প্রার্থী শরিফুল ইসলাম জিন্নাহ আমার আত্মীয়। হঠাৎ দেখা হলে তার অনুষ্ঠানে আমি যাই। প্রচারে থাকা যাবে না, এটা আমার মাথাতেই আসেনি। আমার এটা ভুল হয়েছে।’ 

বগুড়া জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেন, ‘বগুড়া-২ আসনে একজন প্রার্থীর পক্ষে কলেজ শিক্ষক কাজ করছেন এমন অভিযোগ পেয়েছি। অভিযোগের সত্যতা পেলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা