× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শাবিপ্রবি ছাত্র বুলবুলের হত্যা

দোষীদের বিচারের দাবিতে নরসিংদীতে মানববন্ধন

নরসিংদী সংবাদদাতা

প্রকাশ : ২৭ জুলাই ২০২২ ১৬:৫৩ পিএম

শাবিপ্রবি ছাত্র বুলবুলের হত্যাকারীদের বিচারের দাবিতে নরসিংদীতে মানবন্ধন। ছবি: প্রবা

শাবিপ্রবি ছাত্র বুলবুলের হত্যাকারীদের বিচারের দাবিতে নরসিংদীতে মানবন্ধন। ছবি: প্রবা

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিহত বুলবুলের হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবিতে নরসিংদীতে বিক্ষোভ মিছিল ও মানবন্ধন করেছে বন্ধু মহল যুব স্বেচ্ছাসেবী সংগঠন।

বুধবার দুপুরে শহরের জেলখানা মোড় থেকে উপজেলা মোড় পর্যন্ত বিক্ষোভ মিছিল করেন সংগঠনটির সদস্যরা। পরে তারা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে। 

স্বেচ্ছাসেবী সংগঠনটির সদস্যরা বলেন, বুলবুলের মৃত্যুটি কোনো ছিনতাইয়ের ঘটনা নয়। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করেন তারা। দ্রুত বুলবুলের হত্যাকারীদের আইনের আওতায় আনারও দাবি জানান।   

গত সোমবার সন্ধায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বুলবুল আহমেদ দুর্বিত্তদের ছুরিকাঘাতে নিহত হন। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়। নিহত বুলবুলের বাড়ি নরসিংদী সদর উপজেলার চিনিশপুরের নন্দিপড়ায়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা