× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বড়পুকুরিয়ায় কয়লা খনিতে কয়লা উত্তোলন বন্ধ

দিনাজপুর প্রতিবেদক

প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৩ ১৫:৫৬ পিএম

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৩ ১৬:২০ পিএম

বড়পুকুরিয়া কয়লা খনি। ফাইল ছবি

বড়পুকুরিয়া কয়লা খনি। ফাইল ছবি

মজুদ শেষ হওয়ায় দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনি থেকে কয়লা উত্তোলন বন্ধ করেছে কর্তৃপক্ষ। শনিবার (৩০ ডিসেম্বর) সকালে খনির ভূগর্ভস্থ ১ হাজার ৪১২ নম্বর  ফেইজের (নির্গমন মুখ) উত্তোলনযোগ্য কয়লা শেষ হওয়ায় তা বন্ধ করে দেওয়া হয়েছে।

নতুন ফেইজে যন্ত্রপাতি স্থাপন করতে যে সময় লাগবে সেই সময় পর্যন্ত সাময়িক বন্ধ থাকবে এই কয়লা উত্তোলন।

চলতি বছরের গত ১২ অক্টোবর থেকে ১৪১২ ফেইজ থেকে কয়লা উত্তোলন শুরু হয়। ওই ফেইজ থেকে ২ লাখ ২০ হাজার মেট্রিক টন কয়লা উত্তোলন করা হয়। খনি কর্তৃপক্ষের প্রচেষ্টায় ৫০ হাজার মেট্রিক টন কয়লা বেশি উত্তোলন করা সম্ভব হয়েছে। 

নতুন ১২০৯ নম্বর ফেইজে ৩ লাখ ৬০ হাজার মেট্রিক টন কয়লা মজুদ রয়েছে। ৩০ ডিসেম্বর থেকে এই ফেইজে যন্ত্রপাতি স্থাপন শুরু হবে। আগামী ২০২৪ সালের মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে কয়লা উত্তোলন শুরুর আশা করছে খনি কর্তৃপক্ষ। জ্বালানি সরবরাহের জন্য আগামী তিন মাসের জন্য বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের কোল্ড ইয়াডে ১ লাখ ৬০ হাজার মেট্রিক টন কয়লা মজুত রয়েছে। 

খনি কর্তৃপক্ষ বলছে, তাপবিদ্যুৎকেন্দ্রের জন্য আপৎকালীন কয়লা মজুদ রেখে নতুন ফেইজের কাজ শুরু করা হচ্ছে। বড়পুকুরিয়া কয়লা খনিতে গড়ে প্রতিদিন ৩ হাজার থেকে ৪ হাজার মেট্রিক টন কয়লা উত্তোলন করা কয়লা দিয়ে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্র পরিচালিত হয়। 

এ বিষয়ে বড়পুকুরিয়া কোল মাইন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী মো. সাইফুল ইসলাম সরকার প্রতিদিনের বাংলাদেশকে বলেন, খনির ১ এজার ৪১২ নম্বর ফেইজের উত্তোলনযোগ্য কয়লা শেষ হওয়ায় নতুন ফেইজে যন্ত্রপাতি স্থাপন করে কয়লা উত্তোলন করা হবে। খনির নিয়মিত একটি কাজ নতুন ফেইজ তৈরি ও যন্ত্রপাতি স্থাপন করা। আশা করা যাচ্ছে নতুন বছরের মার্চের দ্বিতীয় সপ্তাহে নতুন ফেইজ থেকে কয়লা উত্তোলন করা সম্ভব হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা