× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিএনএমের প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে আগুন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৩ ১৫:৪১ পিএম

দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে গেছে চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) প্রার্থীর একটি নির্বাচনী ক্যাম্প। প্রবা ফটো

দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে গেছে চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) প্রার্থীর একটি নির্বাচনী ক্যাম্প। প্রবা ফটো

চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) প্রার্থীর একটি নির্বাচনী ক্যাম্পে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৯ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার পরে চাঁপাইনবাবগঞ্জের পৌর এলাকার শংকরবাটি ঈদগাহের পাশে এ ঘটনা ঘটে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, বিএনএমের নোঙর প্রতীকের প্রার্থীর নির্বাচনি ক্যাম্পের ব্যানার ও বসার জন্য মেঝেতে রাখা খড়ে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। সেই আগুন ছড়িয়ে নির্বাচনী ক্যাম্পের একাংশ পুড়ে যায়। ঘটনার পর পুলিশ সুপার (এসপি) মো. ছাইদুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নোঙর প্রতীকের প্রার্থী আব্দুল মতিন বলেন, প্রতিপক্ষ প্রার্থীর সমর্থকেরা ভোটারদের ভয়ভীতি দেখাতে নির্বাচনী ক্যাম্পে পরিকল্পিতভাবে অগ্নিসংযোগ করেছে। আগুনে অফিসে থাকা পোস্টার-ফেস্টুনসহ অন্যান্য সামগ্রী পুড়ে যায়। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণ করে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা