× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঋণখেলাপির মামলায় নূরজাহান গ্রুপের এমডি কারাগারে

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৩ ২০:০৭ পিএম

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৩ ২০:৩৩ পিএম

নূরজাহান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জহির উদ্দিন আহমেদ রতন। ফাইল ফটো

নূরজাহান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জহির উদ্দিন আহমেদ রতন। ফাইল ফটো

দেশের শীর্ষস্থানীয় ঋণখেলাপি নূরজাহান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জহির উদ্দিন আহমেদ রতনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

শুক্রবার (২৯ ডিসেম্বর) কোতোয়ালি থানা পুলিশ তাকে আদালতে হাজির করে। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় রাজধানীর ভাটারা থানা এলাকায় তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরের বিভিন্ন থানায় মোট ৬১টি ওয়ারেন্ট ছিল।

জহির উদ্দিন আহমেদ রতন কোতোয়ালি থানাধীন রামজয় এলাকার বাসিন্দা।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম ওবায়েদুল হক এসব তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, ‘রতন ২০১১ সাল থেকে অগ্রণী ব্যাংক, রূপালী ব্যাংক, ন্যাশনাল ব্যাংকসহ বিভিন্ন ব্যাংক থেকে সাড়ে ছয় হাজার কোটি টাকা ঋণ নেন। টাকা পরিশোধ না করে আত্মগোপনে চলে যান তিনি। পরে ব্যাংক কর্তৃপক্ষ তার বিরুদ্ধে আদালতে মামলা করলে আদালতে মামলার শুনানি শেষে আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদানসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। চট্টগ্রাম অর্থঋণ আদালত আসামিকে দেশত্যাগেও নিষেধাজ্ঞা দেন। সাজা থেকে নিজেকে বাঁচানোর জন্য দীর্ঘদিন ধরে বাংলাদেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন তিনি।’

চট্টগ্রাম অর্থঋণ আদালতের বেঞ্চ সহকারী মো. রেজাউল করিম চৌধুরী বলেন, ‘নূরজাহান গ্রুপের এমডি জহির আহমেদ রতনের বিরুদ্ধে প্রায় ছয় হাজার কোটি টাকা খেলাপি ঋণ আছে। তিনি দেশের শীর্ষ ঋণখেলাপিদের একজন।’ 

জহির উদ্দিন আহমেদ রতন নিজ ব্যবসাপ্রতিষ্ঠান ম্যারিন ভেজিটেবল অয়েল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, তাসমিন প্রপার্টিজ অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, মেসার্স খালেক অ্যান্ড সন্সের ব্যবস্থাপনা পরিচালক, মারবীন ভেজিটেবল অয়েলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, জাসমির সুপার অয়েল লিমিটেড ও তাসমিন প্রপার্টিজ অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা