× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভোটারদের জন্য রান্না ভাত-মাংস গেল এতিমখানায়

বুড়িচং (কুমিল্ল) প্রতিবেদক

প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৩ ১৯:০৪ পিএম

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৩ ২০:৪৪ পিএম

উদ্ধার করা ভাত ও মাংস এতিমখানায় দেওয়া হচ্ছে। প্রবা ফটো

উদ্ধার করা ভাত ও মাংস এতিমখানায় দেওয়া হচ্ছে। প্রবা ফটো

কুমিল্লার বুড়িচংয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে ভোটারদের ভাত ও মাংস খাওয়ানোর অভিযোগে এক স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে জরিমানা করা হয়েছে। এ সময় উদ্ধার করা ভাত ও মাংস এতিমখানায় বিতরণ করা হয়েছে। 

শুক্রবার (২৯ ডিসেম্বর) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বুড়িচং উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. ছামিউল ইসলাম।

এ সময় ফুলকপি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সাজ্জাদ হোসেনর সমর্থক মো. আবুল খায়েরকে ১০ হাজার টাকা জরিমানা করেন তিনি।

বুড়িচং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ছামিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে তনি বলেন, ‘বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের চড়ানল গ্রামে সাবেক ইউপি চেয়ারম্যান ও সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহজাহানের বাড়িতে স্বতন্ত্র প্রার্থী সাজ্জাদ হোসেনের পক্ষে ভোটারদের মধ্যে সাদা ভাত ও মাংস খাওয়ানোর আয়োজন করা হয়। এই অপরাধে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা মোতাবেক প্রার্থীর পক্ষে মো. আবুল খায়ের নামে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।’ 

তিনি আরও বলেন, ‘এ সময় জব্দকৃত খাবার বাকশূমূল ইউনিয়নের আজ্ঞাপুর এতিমখানার শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা