× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বরিশালে জনসভা মঞ্চে প্রধানমন্ত্রী

বরিশাল অফিস

প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৩ ১৫:৫১ পিএম

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৩ ১৭:২৪ পিএম

বরিশালে জনসভা মঞ্চে প্রধানমন্ত্রী

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরিশালের জনসভায় উপস্থিত হয়েছেন। শুক্রবার (২৯ ডিসেম্বর) বেলা ৩টায় প্রধানমন্ত্রী নগরীর বঙ্গবন্ধু উদ্যানের জনসভা মঞ্চে হাজির হন।

এ সময় নেতাকর্মীরা প্রধানমন্ত্রীকে স্লোগানে স্লোগানে স্বাগত জানান। আওয়ামী লীগ সভাপতিও জনতার উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে তার ছোট বোন শেখ রেহানাও উপস্থিত ছিলেন।

কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রীর বক্তব্য দেওয়ার কথা রয়েছে। সে অপেক্ষায় রয়েছে আগত নেতাকর্মী-সমর্থকরা। এর আগে দুপুর ১টায় বরিশাল সার্কিট হাউসে পৌঁছান তিনি।

দুপুরে জনসভা আনুষ্ঠানিক শুরুর পর বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাত আব্দুল্লাহর সভাপতিত্বে জনসভায় প্রথমে বক্তব্য দেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান। এ ছাড়া জেলা-উপজেলার নেতারা বক্তব্য দিচ্ছেন। সভামঞ্চে ইতোমধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা উপস্থিত হয়েছেন।

বরিশালে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উৎসবের আমেজ বিরাজ করছে। জনসভায় যোগ দিতে সকাল থেকে বরিশালসহ আশপাশের জেলা থেকে নেতাকর্মীরা মিছিলে মিছিলে আসতে থাকেন। পোস্টার-ব্যানারসহ নৌকা মার্কার প্রচারে নানা রঙের পোশাকে বর্ণিল মিছিল নিয়ে তারা হাজির হন নগরীর বঙ্গবন্ধু উদ্যানে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা