× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অভয়নগরে তরুণ সমাজের উদ্যোগে সাইকেল র‍্যালি

অভয়নগর (যশোর) প্রতিবেদক

প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৩ ১৩:৩৯ পিএম

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৩ ১৭:২৫ পিএম

অভয়নগরে তরুণ সমাজের উদ্যোগে সাইকেল র‍্যালি। প্রবা ফটো

অভয়নগরে তরুণ সমাজের উদ্যোগে সাইকেল র‍্যালি। প্রবা ফটো

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে যশোর-৪ আসনে বিশ্ববিদ্যালয়পড়ুয়া তরুণ সমাজের উদ্যোগে এক সাইকেল র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৯ ডিসেম্বর) সকালে নোয়াপাড়া ইনস্টিটিউটে অনুষ্ঠিত সাইকেল র‌্যালি উদ্বোধন করেন যশোর আসনে আওয়ামী লীগের প্রার্থী নৌকা প্রতীকের এনামুল হক বাবুল। তিনি শান্তির প্রতীক পায়রা উড়িয়ে এই সাইকেল র‍্যালির উদ্বোধন করেন। এতে শতাধিক সাইকেল নিয়ে তরুণরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন বিশিষ্ট ক্রীড়াবিদ মইনূর জহুর মুকুল আওয়ামী লীগ নেতা নওয়াপাড়া ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা হাসানুজ্জামান কাজল। নোয়াপাড়া ইনস্টিটিউটের ক্রীড়া সম্পাদক সঞ্জয় কুমার রায়। ছাত্রলীগ নেতা সাব্বির হোসেন শান্ত। সাইকেল র‍্যালিটি নওয়াপাড়া ইনস্টিটিউট থেকে শুরু করে রাজঘাট বাস স্ট্যাণ্ড থেকে আবার ইনস্টিটিউটে এসে শেষ হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে যশোর-৪ আসনের নৌকার প্রার্থী এনামুল হক বাবুল বলেন, ‘আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করুন।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা