× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বঙ্গোপসাগরের মোহনায় নৌকা ডুবে জেলের মৃত্যু

কক্সবাজার অফিস

প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৩ ১২:৪৬ পিএম

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৩ ১৩:২১ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

কক্সবাজারের টেকনাফের বঙ্গোপসাগরে নৌকা ডুবে আবদুল হাকিম নামে এক জেলের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৯ ডিসেম্বর) সকালে টেকনাফের সাববাং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবদুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার শাহপরীর দ্বীপে বঙ্গোপসাগরের মোহনা গোলারচরে নৌকাসহ ওই জেলের লাশ উদ্ধার করা হয়েছে।

জেলে আবদুল হাকিম শাহপরীর দ্বীপ জালিয়াপাড়ার বাটু মিয়ার ছেলে।

ইউপি সদস্য আবদুস সালাম জানান, বুধবার সন্ধ্যায় আবদুল হাকিমসহ চার জেলে দুটি নৌকা নিয়ে মাছ ধরতে যান। তারা শাহপরীর দ্বীপ-সেন্টমার্টিনের বঙ্গোপসাগরের গোলারচর মোহনায় মাছ ধরেন। বিকাল সাড়ে ৫টার দিকে তিন জেলে একটি নৌকায় ধরা মাছ নিয়ে কূলে ফিরে আসেন। অন্য জেলে ওখানে জাল ফেলে অপেক্ষা করতে থাকেন। কূলে আনা মাছ বিক্রি করে অন্য তিন জেলে সন্ধ্যায় গোলার চরে গিয়ে হাকিম ও নৌকা দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে ডুবে যাওয়া নৌকা ও জালে হাকিমের লাশ পান। তাকে নিয়ে জেলেরা কূলে ফিরে আসেন। পরিবারের অভিযোগ না থাকায় লাশ দাফনের প্রক্রিয়া চলছে।

টেকনাফ নৌপুলিশের পরিদর্শক তাপন কুমার বিশ্বাস বলেন, নৌকা ডুবে এক জেলের মৃত্যু হয়েছে। কোনো অভিযোগ না পাওয়ায় লাশ পরিবারে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা