× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নোয়াখালী-২

স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের অফিসে অগ্নিসংযোগ-গুলি

নোয়াখালী প্রতিবেদক

প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৩ ১২:০৪ পিএম

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৩ ১২:১৫ পিএম

বৃহস্পতিবার রাতে সেনবাগ উপজেলার বিজবাগ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মিঝি পুকুরপাড় এলাকায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থক ফয়েজ উল্লাহ (মিস্টার) মেম্বারের নিজস্ব অফিসে এ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলে কেউ না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। প্রবা ফটো

বৃহস্পতিবার রাতে সেনবাগ উপজেলার বিজবাগ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মিঝি পুকুরপাড় এলাকায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থক ফয়েজ উল্লাহ (মিস্টার) মেম্বারের নিজস্ব অফিসে এ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলে কেউ না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। প্রবা ফটো

নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী) আসনের স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান ভূঁইয়া মানিকের এক সমর্থক ইউপি সদস্যের অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় কয়েক রাউন্ড গুলিও করা হয়।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে সেনবাগ উপজেলার বিজবাগ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মিঝি পুকুরপাড় এলাকায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থক ফয়েজ উল্লাহ (মিস্টার) মেম্বারের নিজস্ব অফিসে এ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলে কেউ না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, নোয়াখালী-২ আসনে নৌকার প্রার্থী ও সেনবাগ উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোরশেদ আলম এবং কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান ভূঁইয়ার সমর্থকদের মধ্যে কয়েক দিন ধরে উত্তেজনা বিরাজ করছে। সেই উত্তেজনা থেকেই এ ঘটনা ঘটতে পারে।

এদিকে এ ঘটনার জন্য এক পক্ষ আরেক পক্ষকে দায়ী করছে।

ভুক্তভোগী ফয়েজ উল্লাহ বলেন, ‘আমি ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। কার্যালয়টি আমি দেখাশোনা করি। বৃহস্পতিবার রাতে কাঁচি মার্কার প্রচার শেষে নেতাকর্মীরা বাড়ি চলে গেলে একদল দুর্বৃত্ত হানা দিয়ে প্রথমে কয়েক রাউন্ড গুলি বর্ষণ করে। পরে পেট্রোল ঢেলে কার্যালয়টিতে আগুন ধরিয়ে দেয়। এতে চেয়ার-টেবিলসহ সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।’

এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান ভূঁইয়া মানিক বলেন, ‘বারবার এভাবে হামলা, অগ্নিসংযোগ, গুলির ঘটনা ঘটাচ্ছে মোরশেদ আলমের (নৌকার প্রার্থী) হেলমেট বাহিনী। এবার হেলমেট বাহিনীর সঙ্গে যোগ হয়েছে শীর্ষ সন্ত্রাসী গিয়াস উদ্দিন ও ইউপি চেয়ারম্যান রিগান। তাদের নেতৃত্বে এ হামলা হয়েছে। তাদের বারবার এভাবে হামলায় সুষ্ঠু নির্বাচন নিয়ে আমি শঙ্কিত।’

অভিযোগ অস্বীকার করে নৌকার প্রার্থী মোরশেদ আলম দাবি করেন, বিরোধী পক্ষ নিজেরা নিজেদের অফিসে আগুন দিয়ে তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।

তিনি বলেন, ‘নিজেদের অফিসে নিজেরা আগুন দিয়ে নাটক সাজাচ্ছে। আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এটা তাদের সাজানো নাটক। কাঁচি মার্কার লোকজন বৃহস্পতিবার ভোরে কাদরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চাঁদপুর খলিফা তোলা এলাকায় আমার নৌকা মার্কার নির্বাচনী কার্যালয় জ্বালিয়ে দিয়েছে। পরাজয় নিশ্চিত জেনেই একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে মানিক (স্বতন্ত্র প্রার্থী) এসব করছে।’

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজিম উদ্দিন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নির্বাচনের মুহূর্তে এসব ঘটনা স্পর্শকাতর। বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। তদন্ত করে দোষীদের খুঁজে বের করা হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা