× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সদরপুর থানার ওসিকে বদলির নির্দেশ

সদরপুর-চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিবেদক

প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৩ ০৯:০১ এএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ফরিদপুরে তিন সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন আল রশিদকে বদলির নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। 

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) রাতে নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন প্রশাসন শাখার উপসচিব মো. মিজানুর রহমানের সই করা এক চিঠিতে এ নির্দেশ দেওয়া হয়েছে। 

ফরিদপুরের যে তিনটি থানার ওসিদের বদলির নির্দেশ দেওয়া হয়েছে, তারা হলেন ফরিদপুর কোতোয়ালি থানার ওসি মো. শহীদুল ইসলাম, ভাঙ্গা থানার ওসি এম এ জলিল। কোতোয়ালি থানা ফরিদপুর-৩ (সদর) সংসদীয় আসনভুক্ত। ভাঙ্গা ও সদরপুর সংসদীয় আসন ফরিদপুর-৪ এর অন্তর্গত।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিবের কাছে পাঠানো চিঠিতে বলা হয়, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে নিম্নবর্ণিত ওসিদের অন্যত্র বদলি পূর্বক তদস্থলে অন্য জেলা থেকে পদায়ন করার জন্য নির্বাচন কমিশন সচিব সিদ্ধান্ত নিয়েছে।’

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার পর ৭ ডিসেম্বর ঢাকার পুলিশ সদর দপ্তর থেকে জারি করা এক প্রজ্ঞাপনে ফরিদপুরের সদরপুর থানা বাদে বাকি ৮টি থানার ওসিকে বদলি করা হয়। তবে সে সময়ে এ বদলি করা হয়েছিল জেলার মধ্যে, এক থানা থেকে অন্য থানায়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা