× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কেঁদে কেঁদে এমপি বললেন

দুর্নীতি করতে নিষেধ করেছি, ওরা কথা শোনেনি

ঝিনাইদহ প্রতিবেদক

প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৩ ২২:৪২ পিএম

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৩ ২২:৫৬ পিএম

নির্বাচনী পথসভায় ভোট চাইতে গিয়ে ভোটারদের সামনে হাউমাউ করে কেঁদেছেন ঝিনাইদহ-২ আসনের বর্তমান এমপি ও এবারের নির্বাচনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তাহজীব আলম সিদ্দিকী সমি। প্রবা ফটো

নির্বাচনী পথসভায় ভোট চাইতে গিয়ে ভোটারদের সামনে হাউমাউ করে কেঁদেছেন ঝিনাইদহ-২ আসনের বর্তমান এমপি ও এবারের নির্বাচনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তাহজীব আলম সিদ্দিকী সমি। প্রবা ফটো

নির্বাচনী পথসভায় ভোট চাইতে গিয়ে ভোটারদের সামনে হাউমাউ করে কেঁদেছেন ঝিনাইদহ-২ আসনের (সদর-হরিণাকুণ্ডু) বর্তমান এমপি ও এবারের নির্বাচনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তাহজীব আলম সিদ্দিকী সমি। 

গত বুধবার রাতে সদর উপজেলার কুমড়াবাড়িয়া ইউনিয়নের ধোপাবিলা বাজারে এক পথসভায় বক্তব্য দিতে গিয়ে বিগত দিনের কর্মকাণ্ডের জন্য কেঁদে কেঁদে ক্ষমা চেয়ে ভোটারদের কাছে ফের তাকে সুযোগ দেওয়ার মিনতি জানান তিনি।

এমপির সেই বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে তাহজীব সিদ্দিকীকে বলতে শোনা যায়, ‘আপনারা আমাকে ফিরিয়ে দিয়েন না। আমি জিআর, কাবিখা, কাবিটা, স্কুলের নিয়োগসহ দুর্নীতি করতে নিষেধ করেছি, ওরা আমার কথা শোনেনি, ষড়যন্ত্র করেছে।’

ভোটারদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, ‘আমি ভবন করেছি, আমি মানুষকে প্রাণ দিয়ে ভালোবেসেছি। সবচেয়ে বেশী আমি ঝিনাইদহের মানুষকে হৃদয় দিয়ে ইজ্জত দিয়েছি, আমি সম্মান, মর্যাদা দিয়েছি।’

হাত জোড় করে মিনতি করে দুইবারের এই এমপি বলেন, ‘আপনারা আমাকে ফিরিয়ে দিয়েন না । আমার সঙ্গে প্রতরাণা হচ্ছে । আমার সঙ্গে ষড়যন্ত্র হচ্ছে। আমি তাদেরকে দুর্নীতি করতে মানা করেছি। আমি বলেছি জিআর, কাবিখা, কাবিটার টাকা দিয়ে দেন। মসজিদের টাকা লুটপাট করেন না। স্কুলের নিয়োগের টাকা খিয়ানত করেন না। আপনাদের বয়স হয়েছে। আপনারা ও আমিও মারা যাব। আল্লাহর কাছে আমাদের সবাইকে জবাব দিতে হবে। আমি ভালো কথা বলার জন্য, দীর্ঘ পথ যারা আমাদের সাথে ছিল তারা আজ আমাদের পরিত্যাগ করেছে। আমি মানুষের টাকা খিয়ানত করিনি। জনগণ আমার সাথে আছে ইনশাআল্লাহ।’ 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা