× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘বিশ্বকে দেখিয়ে দিতে চাই শেখ হাসিনার আমলে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব’

ফেনী প্রতিবেদক

প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৩ ১৮:১৫ পিএম

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৩ ১৮:৩০ পিএম

‘বিশ্বকে দেখিয়ে দিতে চাই শেখ হাসিনার আমলে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব’

ফেনী-২ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী নিজাম উদ্দিন হাজারী ভোটারদের ভোটকেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেছেন সারা বিশ্বকে দেখিয়ে দিতে চাই শেখ হাসিনা আমলে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন করা সম্ভব।

তিনি বলেন, দেশের অভ্যন্তরে একটি পক্ষ দেশকে অস্থিতিশীল করে নির্বাচন বানচালের পাঁয়তারা করছে। তাই নির্বাচনের দিন সবাইকে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে স্বাধীনতার পক্ষে, আগুন সন্ত্রাস ও বোমাবাজির বিপক্ষে ভোট দিতে হবে।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) ফেনী সদর উপজেলার মোটবী ও ছনুয়া ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগ ও পথসভায় তিনি এসব কথা বলেন।

গণসংযোগ ও পথসভায় অংশ নেন ফেনী সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ছনুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান করিম উল্লাহ বিকম, জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মো. মোস্তফা হোসেন, মোটবী  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন-অর রশিদ, মোটবী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সেলিম, ছনুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমদাদ উল্লাহ তপন, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি আকরামুজ্জামান রাজু, সাধারণ সম্পাদক বেলাল হোসেনসহ ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা।

নিজাম উদ্দিন হাজারী বলেন, অনেক আশা নিয়ে আপনাদের কাছে এসেছি, নিরাশ করবেন না। আমি কারো ছেলের মতো, ছোট ভাই ও বড় ভাইয়ের মতো। আপনাদের ভোটে আমি যদি এমপি হতে পারি আগামী ৭ জানুয়ারির পর সকল অসমাপ্ত কাজ সম্পন্ন করা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা