× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নোয়াখালী-২

নৌকার নির্বাচনী অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ

নোয়াখালী প্রতিবেদক

প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৩ ১৩:৩৯ পিএম

নৌকা মার্কার নির্বাচনী অফিসে ভাঙচুর ও আগুন। প্রবা ফটো

নৌকা মার্কার নির্বাচনী অফিসে ভাঙচুর ও আগুন। প্রবা ফটো

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-২ আসনে নৌকা মার্কার নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ ও ভাঙচুরের অভিযোগ উঠেছে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে।

বুধবার (২৭ ডিসেম্বর) দিবাগত রাত ৩টার দিকে কাদরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের খলিফাতলা গ্রামে এ ঘটনা ঘটে।

৮ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি নিজাম উদ্দীন বলেন, ‘আমরা রাতে ঘুমিয়ে ছিলাম। সকালে বিষয়টা টের পেয়েছি। আমাদের প্রতিপক্ষ কাঁচি প্রতিকের স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান ভুঁইয়া মানিকের সমর্থকেরা ছাড়া আমাদের আর কারও প্রতি সন্দেহ নাই।’

এ নৌকার প্রার্থী মোরশেদ আলম বলেন, ‘স্বতন্ত্র প্রার্থীর  লোকজন এই কাজ করছেন। এ বিষয়ে আমি সহকারী রিটার্নিং কর্মকর্তা ও থানায় লিখিত অভিযোগ দায়ের করব।’

স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান ভুইয়া মানিক অভিযোগের বিষয়টি অস্বীকার করে বলন, ‘আমাদের কোনো কর্মী বা সমর্থক অফিসে আগুন দেয়নি। বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও সাজানো। আমাদের বিরুদ্ধে মামলা দেওয়ার জন্য উদ্দেশ্য প্রনোদিত ভাবে এই অগ্নিসংযোগের নাটক সাজিয়েছি। আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দিন প্রতিদিনের বাংলাদেশকে আগুন ও ভাঙচুরের বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ বিষয়ে কেউ কোনো অভিযোগ দেয়নি। তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা