× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রধানমন্ত্রীর হাতে ঈগল আঁকা ছবি, আ. লীগ নেতাকে শোকজ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৩ ২৩:০৫ পিএম

প্রধানমন্ত্রীর হাতে ঈগল আঁকা ছবি, আ. লীগ নেতাকে শোকজ

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতের ওপর এডিট করে ঈগল প্রতীক বসিয়ে ফেসবুকে ছবি পোস্ট করায় এক আওয়ামী লীগ নেতাকে শোকজ করেছে নির্বাচন অনুসন্ধান কমিটি। গত মঙ্গলবার গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আতাউর রহমানকে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে এই শোকজ করেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান যুগ্ম জেলা ও দায়রা জজ মো. সাইফুল ইসলাম। 

গত ২২ ডিসেম্বর আতাউর রহমান ফেসবুকে লেখেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগের মাননীয় সভাপতি বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন শেখ হাসিনার সালাম নিন, মুহা. গোলাম মোস্তফা বিশ্বাসকে ঈগল প্রতীকে ভোট দিন।’ ফেসবুক পোস্টে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতের ওপর ঈগলের ছবি এডিট করে যুক্ত করেন, যা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধির লঙ্ঘন।

এজন্য বুধবার (২৭ ডিসেম্বর) দুপুর ১২টায় কমিটির দপ্তরে সশরীর হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিয়েছেন মো. আতাউর রহমান। তিনি বলেছেন, ‘কাজটি আমার উচিত হয়নি। আমি আন্তরিকভাবে দুঃখিত।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা