× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফেনী-১

আওয়ামী লীগের প্রার্থী নাসিমের প্রচারে জাসদের শিরীন

ফেনী প্রতিবেদক

প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৩ ২২:২৩ পিএম

ফেনী-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের নির্বাচনী প্রচারণায় নেমেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সাধারণ সম্পাদক শিরীন আখতার। প্রবা ফটো

ফেনী-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের নির্বাচনী প্রচারণায় নেমেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সাধারণ সম্পাদক শিরীন আখতার। প্রবা ফটো

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১ (পরশুরাম, ছাগলনাইয়া ও ফুলগাজি) আসনে আওয়ামী লীগের প্রার্থী আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের নির্বাচনী প্রচারণায় নেমেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সাধারণ সম্পাদক শিরীন আখতার। নাসিমের পক্ষে প্রচারণায় নেমে ইতোমধ্যে কয়েকটি গণসংযোগে অংশ নিয়েছেন তিনি। তার সঙ্গে জাসদের নেতাকর্মীরাও যোগ দিয়েছেন।

সবশেষ মঙ্গলবার (২৬ ডিসেম্বর) ফেনীর ছাগলনাইয়া পৌর শহরের মির্জার বাজারসহ বিভিন্ন এলাকায় নাসিম চৌধুরীর সঙ্গে গণসংযোগে অংশ নেন শিরীন আখতার। এছাড়া ঢাকায় অবস্থান করা ফেনীর বিশিষ্টজনদের কাছে নাসিমের জন্য ভোট চেয়েছেন তিনি।

দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাসদের প্রার্থী হয়ে ফেনী-১ আসনের এমপি হয়েছিলেন শিরীন আখতার। এবারও তাকে নানা জল্পনা ছিল। শেষ পর্যন্ত শরিক ১৪ দলের সঙ্গে আওয়ামী লীগের সমঝোতার মাধ্যমে সরে দাঁড়ান শিরীন আখতার। 

শিরীন আখতার বলেন, গত ১০ বছরে অনেক পরশুরাম, ছাগলনাইয়া ও ফুলগাজিতে ব্যাপক উন্নয়ন হয়েছে। আমার অসমাপ্ত কাজ নাসিম চৌধুরী সমাপ্ত করবেন। তাকে যেকোনো প্রয়োজনে তাকে সহযোগিতা করব।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা