× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টাঙ্গাইল-২ আসনে কাফনের কাপড় মাথায় বেঁধে স্বতন্ত্র প্রার্থীর প্রচার

টাঙ্গাইল প্রতিবেদক

প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৩ ২১:৪৮ পিএম

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৩ ২১:৫৪ পিএম

মাথায় কাফনের কাপড় বেঁধে নির্বাচনী প্রচার চালিয়েছেন টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী (ঈগল) ইউনুছ ইসলাম তালুকদার ঠান্ডু। প্রবা ফটো

মাথায় কাফনের কাপড় বেঁধে নির্বাচনী প্রচার চালিয়েছেন টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী (ঈগল) ইউনুছ ইসলাম তালুকদার ঠান্ডু। প্রবা ফটো

টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী (ঈগল) ইউনুছ ইসলাম তালুকদার ঠান্ডু দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাথায় কাফনের কাপড় বেঁধে নির্বাচনী প্রচার চালিয়েছেন।

বুধবার (২৭ ডিসেম্বর) বিকালে গোপালপুর উপজেলার ঝাওয়াইল বাজারে এই প্রচার চালান তিনি।

ইউনুছ ইসলাম তালুকদার ঠান্ডু গোপালপুর উপজেলা পরিষদের তিনবারের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য। চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে তিনি আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।

এ সময় উপস্থিত ছিলেন- ঝাওয়াইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহজাহান আলী, সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম তালুকদার, ঝাওয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান তালুকদারসহ নেতাকর্মী ও সমর্থকরা।

ইউনুছ ইসলাম তালুকদার ঠান্ডু বলেন, নির্বাচনী মাঠে নেতাকর্মী ও সমর্থকরা কাজ করতে পারছে না। নৌকার সমর্থক ও কর্মীরা পোস্টার ছিঁড়ে ফেলছে, ভয়-ভীতি দেখাচ্ছে ও অফিস ভেঙে ফেলছে। এ ছাড়া প্রচারকালে বিভিন্ন সময়ে আক্রমণ করা হচ্ছে। এই আসনে ভোট রক্ষা করতে কাফনের কাপড় মাথায় বেঁধে নির্বাচনী প্রচারে নেমেছি। এতে আমার মৃত্যু হয় হবে, কাফনের কাপড় মাথায় নিয়েই কাজ শুরু করলাম।

তিনি আরও বলেন, বিভিন্ন বাধা বিপত্তির শিকার হয়ে জেলা রিটার্নিং ও সহকারী রিটার্নিংসহ সংশ্লিষ্ট দপ্তরে বারবার অভিযোগ দিয়ে যাচ্ছি। এই আসনের শান্তি রক্ষায় সব ভোটারদের ভোট কেন্দ্রে আসার আহ্বান জানাই। 

ঠান্ডু ছাড়াও এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রার্থী (নৌকা) তানভীর হাসান ছোট মনির, জাতীয় পার্টির প্রার্থী (লাঙ্গল) হুমায়ন কবীর তালুকদার, ন্যাশনাল পিপলস্ পার্টির প্রার্থী (আম) সাইফুল ইসলাম, গণফ্রন্টের প্রার্থী (মাছ) গোলাম সারোয়ার ও বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী (ডাব) মোহাম্মদ রেজাউল করিম । 

টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে মোট ভোটার ৩ লাখ ৯৫ হাজার ২৪৮ জন। পুরুষ ভোটার ১ লাখ ৯৮ হাজার ৯০২, নারী ভোটার ১ লাখ ৯৬ হাজার ৩৪৫ ও ট্রান্সজেন্ডার ভোটার ১ জন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা