× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৮ মাসের সাজা এড়াতে ৫ বছর পলাতক, অবশেষে গ্রেপ্তার

চরফ্যাশন (ভোলা) প্রতিবেদক

প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৩ ১৬:০৯ পিএম

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৩ ১৬:১২ পিএম

মো. নূরনবীকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। প্রবা ফটো

মো. নূরনবীকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। প্রবা ফটো

ভোলার চরফ্যাশনে চেক প্রতারণার মামলায় আট মাসের সাজা এড়াতে মো. নূরনবী নামের এক আসামি পাঁচ বছর পলাতক ছিলেন। অবশেষে মঙ্গলবার (২৬ ডিসেম্বর) রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। 

বুধবার (২৭ ডিসেম্বর) সকালে দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ আহমেদ প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নূরনবী উপজেলার চরমানিকা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ আইচা গ্রামের ইয়াকুব আলী মাওলানার ছেলে। 

ওসি মো. সাঈদ আহমেদ বলেন, ‘এনআই অ্যাক্ট (চেক ডিজঅনার) মামলায় ৮ মাসের সাজাপ্রাপ্ত আসামি নূরনবী পুলিশের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘ পাঁচ বছর পলাতক ছিলেন। তার মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় এএসআই সাইফুল ও কনস্টেবল মীর সৈকতসহ সংগীয় ফোর্স অভিযান চালিয়ে মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকাল ৫টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার (২৭ ডিসেম্বর) সকাল ১০টার দিকে তাকে কারাগারে পাঠানো হয়েছে।’

তিনি আরও বলেন, ‘ নূরনবীর বিরুদ্ধে বিরুদ্ধে আদালতে আরও তিনটি মামলা চলমান রয়েছে। সেগুলোর তদন্ত চলছে।’

জানা গেছে, ২০১৯ সালে ভোলার লালমোহন থানায় জৈনিক নামে এক ব্যক্তি (চেক জিজঅনার) নূরনবীর বিরুদ্ধে মামলা করেন। আদালত নূরনবীকে ৮ মাসের জেল ও ৩ লাখ টাকা জরিমানা করেন। মামলার পর থেকে গ্রেপ্তারের ভয়ে আসামি নূরনবী জায়গা পরিবর্তন করে দেশের বিভিন্ন এলাকায় পলাতক জীবনযাপন করে আসছিলেন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা