× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নোয়াখালী-২

নৌকার প্রার্থীকে জুতা দিয়ে আঘাতের চেষ্টা, যুবক কারাগারে

নোয়াখালী প্রতিবেদক

প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৩ ০৯:৩৭ এএম

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৩ ১০:৪৯ এএম

নৌকা প্রতীকের প্রার্থী মোরশেদ আলম

নৌকা প্রতীকের প্রার্থী মোরশেদ আলম

নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোরশেদ আলমকে একটি নির্বাচনী সভা চলাকালে মঞ্চের কাছে এসে জুতা দিয়ে আঘাত করার চেষ্টার ঘটনায় হত্যাচেষ্টার মামলা হয়েছে।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকালে এ মামলায় অভিযুক্ত আলাউদ্দিনকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে বিকাল ৩টার দিকে সেনবাগ উপজেলার কেশারপাড় ইউনিয়ন যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন বাহার বাদী হয়ে মামলাটি করেন।

সেনবাগ থানার পরিদর্শক (তদন্ত) মো. আবু জাফর প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলাসূত্রে জানা গেছে, আসামিরা একে অন্যের যোগসাজশে বৈঠক করে নৌকা প্রতীকের প্রার্থী সংসদ সদস্য মোরশেদ আলমকে হত্যার পরিকল্পনা করেন। সেই মোতাবেক সোমবার (২৫ ডিসেম্বর) বিকাল ৫টার দিকে আসামি আলাউদ্দিন ধারালো অস্ত্র নিয়ে পথসভার মঞ্চে হামলা করেন। এতে মোরশেদ আলমসহ বাদী আনোয়ার হোসেন আহত হন। মামলায় কারাগারে পাঠানো আলাউদ্দিন ছাড়াও নোয়াখালী-২ আসনের স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান ভূঁইয়া মানিকের ছোট ভাই আনিছুর রহমান ও সাবেক পৌর মেয়র আবু জাফর টিপুসহ তার ১১ জন সমর্থককে আসামি করা হয়েছে।

এদিকে ঘটনার তীব্র নিন্দা জানিয়ে নৌকার প্রতিদ্বন্দ্বী কাঁচি মার্কার স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান ভূঁইয়া মানিক বলেন, ‘কে বা কারা, কেন এমপিকে আক্রমণ করেছে জানি না। কিন্তু তিনি আমার ভাইসহ ১১ জন সমর্থককে আসামি করে মামলা দিয়েছেন। ভোটের মাঠে আমার লোকজনকে হয়রানি করতেই এ মামলার উদ্দেশ্য। আমি প্রশাসনের কাছে ন্যায়বিচার চাই।’

পরিদর্শক মো. আবু জাফর বলেন, যেহেতু নির্বাচনের সময় তাই বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। যাতে কোনো পক্ষ অহেতুক হয়রানির শিকার না হয় সেদিকে খেয়াল রাখা হচ্ছে। আমরা মামলার প্রধান আসামি আলাউদ্দিনকে আদালতে পাঠিয়েছি। বিচারক তাকে কারাগারে পাঠান। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

সোমবার (২৫ ডিসেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে সেনবাগ উপজেলার কেশারপাড় ইউনিয়নের দমদমা বাজারে নৌকা প্রতীকের প্রার্থী মোরশেদ আলমকে একটি সভা চলাকালে মঞ্চের কাছে এসে জুতা দিয়ে আঘাতের চেষ্টা করেন আলাউদ্দিন। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। আলাউদ্দিন কেশারপাড় ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মো. মোস্তফার ছেলে।

এদিকে এ ঘটনার ভিডিও অল্প সময়ের মধ্যে ফেসবুকে ছড়িয়ে পড়ে। ১৯ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, নির্বাচনী সভার সঞ্চালক একজন বক্তার নাম ঘোষণা করে মাইক্রোফোন এগিয়ে দেওয়ার সময় ওই ব্যক্তি জুতা হাতে নিয়ে মঞ্চে বসা মোরশেদ আলমকে লক্ষ করে আঘাতের চেষ্টা করেন। তবে আঘাতটি সভার সঞ্চালকের হাতে লাগে। তাৎক্ষণিক নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা