× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নৌকায় ভোট না দিলে হাত কেটে নেওয়ার হুমকি আওয়ামী লীগ নেতার

মানিকগঞ্জ সংবাদদাতা

প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৩ ০০:৪২ এএম

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৩ ১০:৫৪ এএম

নৌকায় ভোট না দিলে হাত কেটে নেওয়ার হুমকি আওয়ামী লীগ নেতার

মানিকগঞ্জ-২ আসনে নৌকায় ভোট না দিলে হাত কেটে নেওয়াসহ গুলি করার হুমকি দিয়েছেন এক আওয়ামী লীগ নেতা।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকালে স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলুর সমর্থকরা ইতরা গ্রামে প্রচারে নামলে এ কথা বলেন নৌকার সমর্থক উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আলী ইস্কান্দার আহম্মেদ। এ-সংক্রান্ত একটি ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ঘটনার সময় উপস্থিত স্বতন্ত্র প্রার্থীর কর্মী রাহুল খান ইমু জানান, বিকালে ট্রাক মার্কায় ভোট চাওয়ার সময় একটি প্রাইভেট কার নিয়ে উপস্থিত হন সিংগাইর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আলী ইস্কান্দার আহম্মেদ। তিনি স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের হাত কেটে নেওয়াসহ নানাবিধ হুমকিধমকি দেন। সঙ্গে থাকা একজন এ দৃশ্য ভিডিও করে সমাজমাধ্যমে ছড়িয়ে দেন।

এ বিষয়ে জানতে চাইলে ফোনে আলী ইস্কান্দার বলেন, ‘স্বতন্ত্র প্রার্থীর কর্মীরা টাকা ও চকলেট বিতরণ করছে শুনে আমি সেখানে যাই। আমার ভাই ডা. জিলকদ একসময় নৌকার প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলেন। কিন্তু তারা ভোট দেয়নি। এ কারণে মনে অনেক কষ্ট। উত্তেজিত হয়ে তাদের অনেক কথা বলেছি। আমি রাগ নিয়ন্ত্রণ করতে পারিনি। এরকম আমার আগে কখনও হয়নি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা