× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বরিশালে শেখ হাসিনার সফর ‘চন্দ্রদ্বীপ উপজেলা’ ঘোষণার দাবী

প্রবা প্রতিবেদক, বরিশাল

প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৩ ২২:৩১ পিএম

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৩ ২৩:০৫ পিএম

শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে অতিথিরা। প্রবা ফটো

শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে অতিথিরা। প্রবা ফটো

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার বরিশাল সফরকালে ‘চন্দ্রদ্বীপ উপজেলা’ ঘোষণার দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে। 

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বেলা ১১টার দিকে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলন করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন বরিশাল পূর্বাঞ্চলীয় উন্নয়ন পরিষদের সভাপতি মো. মুনাওয়ারুল ইসলাম অলি।

এ সময় তিনি বলেন, বরিশাল পূর্বাঞ্চলের গণমানুষের একমাত্র সংগঠন “বরিশাল পূর্বাঞ্চলীয় উন্নয়ন পরিষদ” দীর্ঘদিন ধরে পূর্বাঞ্চলের জনপদ ও জনগণের নানা সমস্যা সমাধানে দাবি উত্থাপন ও সক্রিয় আন্দোলন চালিয়ে আসছে। আমাদের অন্যতম ও প্রধান দাবি বরিশাল পূর্বঞ্চলের অবহেলিত ইউনিয়নগুলো নিয়ে প্রস্তাবিত চন্দ্রদ্বীপ উপজেলা আজও বাস্তবায়িত হয়নি!

২০১০ সাল থেকে চন্দ্রদ্বীপ উপজেলা বাস্তবায়নের আন্দোলন চালিয়ে আসছি। আমাদের এই দাবির পরে এ পর্যন্ত দেশে রাঙাবালি, লালমাই, ডাসার, মধ্যনগর, ঈদগাঁওসহ বেশ কয়েকটি উপজেলা ঘোষণা ও বাস্তবায়ন করা হয়েছে।

২০১২ সালে বরিশাল বঙ্গবন্ধু উদ্যানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐতিহাসিক জনসভায় বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি, পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক আলহাজ আবুল হাসানাত আব্দুল্লাহ এ দাবি উত্থাপন করেন এবং প্রধানমন্ত্রী এতে সম্মতি দেন। 

আমরা আশা করি, আগামী ২৯ ডিসেম্বর প্রধানমন্ত্রী বরিশাল সফরকালে এই চন্দ্রদ্বীপ উপজেলার ঘোষণা দিবেন এবং আমাদের রাজনৈতিক অভিভাবক মন্ত্রী আবুল হাসানাত আব্দুল্লাহ, পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম, মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত এই ঘোষণার যাবতীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে আমরা প্রত্যাশা করছি ও দাবি জানাচ্ছি।

এ সময় বরিশাল পূর্বাঞ্চলীয় উন্নয়ন পরিষদের ‘উন্নয়নের দশ দফা’ দাবির কথা তুলে ধরেন তিনি।

তিনি বলেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল জেলার সংসদীয় আসনের সব প্রার্থীরা আমাদের এই দশ দফা দাবির প্রতি পূর্ণ সমর্থন জ্ঞাপন ও বাস্তবায়নে অঙ্গীকার করবেন বলে আমরা দাবি জানাচ্ছি। সংবাদ সম্মলেন বরিশাল পূর্বাঞ্চলীয় উন্নয়ন পরিষদের নেতারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা