× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যশোর-৪ : বাঘারপাড়ায় নৌকার প্রার্থী বাবুলের নির্বাচনী সভায় জনস্রোত

অভয়নগর (যশোর) প্রতিনিধি

প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৩ ২২:২৫ পিএম

বাঘারপাড়া উপজেলার বাসুয়াড়ী ইউনিয়নে মঙ্গলবার নির্বাচনী সভায় বক্তব্য দেন যশোর-৪ আসনে নৌকার প্রার্থী এনামুল হক বাবুল। প্রবা ফটো

বাঘারপাড়া উপজেলার বাসুয়াড়ী ইউনিয়নে মঙ্গলবার নির্বাচনী সভায় বক্তব্য দেন যশোর-৪ আসনে নৌকার প্রার্থী এনামুল হক বাবুল। প্রবা ফটো

যশোর-৪ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এনামুল হক বাবুলকে বিজয়ী করার লক্ষ্যে বাঘাপাড়ায় নির্বাচনী সভা হয়েছে। উপজেলার বাসুয়াড়ী ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকালে মাহমুদপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সভা হয়। সভা ঘিরে এক পর্যায়ে জনস্রোত তৈরি হয়। নৌকার স্লোগানে স্লোগানে মুখরিত হয় আশপাশ।

সভায় বক্তব্য দেন যশোর-৪ আসনে নৌকার প্রার্থী এনামুল হক বাবুল। তিনি বলেন, এবার নৌকার পক্ষে বাঘারপাড়ায় যে জনজোয়ার তৈরি হয়েছে, তা নজিরবিহীন। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, ভোটাররা কেন্দ্রে যাবেন। তারা উন্নয়নের মার্কা, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার মার্কা নৌকায় ভোট দেবেন। ৭ জানুয়ারি আমাদের জয় হবে, ইনশাআল্লাহ।

বাসুয়াড়ী ইউনিয়নে এনামুল হক বাবুলের নির্বাচনী সভায় জনতার ঢল। প্রবা ফটো

বাসুয়াড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমিনুর রহমান সরদারের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হাসান আলী, যশোর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার বিপুল ফারাজী, বিশিষ্ট চিকিৎসক ডা.নিকুঞ্জ বিহারী গোলদার, কেন্দ্রীয় যুবলীগের সদস্য আব্দুল্লাহ রানা, যশোর জেলা পরিষদের সদস্য সাইফুজ্জান চৌধুরী ভোলা, বাঘারপাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ, বিথীকা বিশ্বাস, বাঘারপাড়া পৌরসভার মেয়র কামরুজ্জামান বাচ্চু, ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম তিব্বত, মোতালেব তরফদার, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম, সাবেক ইউপি চেয়ারম্যান দিলু পাটোয়ারি, অভয়নগর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক শাহ খালিদ মামুন, যুবলীগ নেতা সাইদ সরদার, বাঘারপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহজালাল হোসেন প্রমুখ।

কর্মী সভা সঞ্চালনা করেন সাবেক ইউপি চেয়ারম্যান আবু সাইদ সরদার। বক্তারা সব ভেদাভেদ ভুলে যশোর-৪ আসনে নৌকার প্রার্থী এনামুল হক বাবুলকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

বাঘারপাড়ায় গণসংযোগ করেন এনামুল হক বাবুল। এ সময় ভোটারদের সঙ্গে কুশল বিনিময় ও লিফলেট বিতরণ করেন তিনি। প্রবা ফটো

এর আগে নির্বাচনী এলাকার বসুন্দিয়া ইউনিয়নের আদীলপুর বাজার ও মীনাবাজার এলাকায় গণসংযোগ করেন নৌকা প্রতীকের প্রার্থী এনামুল হক বাবুল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা