চাঁদপুর-৫
চাঁদপুর প্রতিবেদক
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৩ ২০:২৬ পিএম
আচরণবিধি লঙ্ঘনের দায়ে ট্রাক প্রতীককে জরিমানা। প্রবা ফটো
চাঁদপুর-৫ আসনের শাহরাস্তি উপজেলায় স্বতন্ত্র প্রার্থী মো. সফিকুল আলম ফিরোজের ট্রাক প্রতীকের প্রচারে ব্যবহৃত ইঞ্জিনচালিত অটোরিকশার জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকালে উপজেলার মেহার কালীবাড়িতে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজোয়ানা চৌধুরীর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
তিনি জানান, নির্বাচনী প্রচারণার সময় ট্রাক প্রতীকের প্রচারে ব্যবহৃত ইঞ্জিনচালিত অটোরিকশার চার পাশে লেমিনেটিং করা পোস্টার ঝুলিয়ে মাইকিং করানো হয়। আচরণবিধি লঙ্ঘনের দায়ে ট্রাক প্রতীকের মাইকিং করা তৌহিদুল ইসলামকে জরিমানা করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালা ২০০৮ (৭) (১) এর গ ধারায় ট্রাক প্রতীককে নগদ এক হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন শাহরাস্তি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) কিশোর বড়ুয়া ও সঙ্গীয় ফোর্স।