× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আচরণবিধি লঙ্ঘন, রামগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের জরিমানা

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিবেদক

প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৩ ১৫:১৯ পিএম

রামগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের জরিমানা। প্রবা ফটো

রামগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের জরিমানা। প্রবা ফটো

আচরণবিধি লঙ্ঘন করে অতিরিক্ত যানবাহন নিয়ে নির্বাচনী প্রচারণা চালানোর অভিযোগে লক্ষ্মীপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থীর এক সমর্থককে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান পবন। তার দণ্ডিত সমর্থক হলেন রামগঞ্জ পৌর ৪ নম্বর কলচমা ওয়ার্ডের কাউন্সিলর মনির হোসেন রানা।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকালে রামগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাসেল ইকবাল প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আচরণবিধি লঙ্ঘন করে স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান পবন নির্বাচনী প্রচারণায় অতিরিক্ত গাড়িবহর নিয়ে রাস্তায় যানজটের সৃষ্টি হয়। এতে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত মনির হোসেন রানাকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

রাসেল ইকবাল বলেন, নির্বাচনী আচরণবিধিতে বলা হয়েছে, প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত মাইক ব্যবহার করে নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন প্রার্থী ও তার সমর্থকরা। প্রচারণায় মোটরসাইকেল শোডাউন করা এবং মানুষের চলাচলে বিঘ্ন হয় এমন কাজ করা যাবে না।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা