× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ব্রাহ্মণবাড়িয়ায় শ্বশুর বাড়িতে ইয়াবাসহ জামাই আটক

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক

প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৩ ১৪:৩৬ পিএম

মাদক কারবারি মো. আরিফ হাসানকে আটক করেছে পুলিশ। প্রবা ফটো

মাদক কারবারি মো. আরিফ হাসানকে আটক করেছে পুলিশ। প্রবা ফটো

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শ্বশুর বাড়ি থেকে মাদক কারবারি মো. আরিফ হাসানকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) ভোরে পৌরসভার দূর্গাপুর (পশ্চিম পাড়া) শ্বশুরের ঘরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছে থাকা এক হাজার ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। আরিফ কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার ভৈরবপুর গ্রামের মো. জজ মিয়ার ছেলে।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরে আলম জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এক হাজার ১৫০ পিস ইয়াবাসহ আরিফকে তার শ্বশুর বাড়ি থেকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আখাউড়া থানায় পূর্বের ৪টি মাদক মামলাসহ ৭টি মামলা রয়েছে। আজকে (মঙ্গলবার) দুপুরে নিয়মিত মাদক মামলায় আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা