× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রংপুর-২ আসনে ভোটারদের উদ্দেশে শেখ হাসিনা

ডিউক আমার ছেলের মতো, তাকে আপনাদের হাতে তুলে দিয়ে গেলাম

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৩ ১৩:২৩ পিএম

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৩ ১৪:৩৪ পিএম

রংপুর-২আসনে আওয়ামী লীগের প্রার্থী আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ডিউকের নির্বাচনী জনসভায় বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার দুপুরে রংপুরের তারাগঞ্জ ওয়াকফ স্টেট সরকারি ডিগ্রি কলেজ মাঠে। প্রবা ফটো

রংপুর-২আসনে আওয়ামী লীগের প্রার্থী আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ডিউকের নির্বাচনী জনসভায় বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার দুপুরে রংপুরের তারাগঞ্জ ওয়াকফ স্টেট সরকারি ডিগ্রি কলেজ মাঠে। প্রবা ফটো

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনে আওয়ামী লীগের প্রার্থী আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ডিউক। তাকে নিজের একমাত্র ছেলে সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে তুলনা করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে আগামী ৭ জানুয়ারি দলের এই প্রার্থীকে নৌকা প্রতীকে ভোট দেওয়ার জন্য বদরগঞ্জ ও তারাগঞ্জ উপজেলার ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১২ টার দিকে রংপুর তারাগঞ্জ ওয়াকফ স্টেট সরকারি কলেজ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এটি ছিল ডিউকের নির্বাচনী জনসভা।

মঞ্চে অবস্থান করা ডিউক চৌধুরী দেখিয়ে রংপুর-২ আসনে ভোটারদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, ‘এই আমার প্রার্থী, ডিউক চৌধুরী– সে জয়ের বয়সী, সে আমার ছেলের মতো। তাকে আপনাদের হাতে তুলে দিয়ে গেলাম। আপনারা তাকে নৌকা মার্কায় ভোট দিবেন। বদরগঞ্জের মানুষের জন্যও এ বার্তা এবং শুভেচ্ছা পাঠিয়ে দিবেন। তাকে ভোট দিয়ে জয়যুক্ত করে জনগণের সেবা করার সুযোগ দিবেন।’

তিনি বলেন, ‘নৌকা মার্কা ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। আমার হারানোর কিছু নেই। জনগণকে একটি সুন্দর জীবন দেওয়া আমার লক্ষ্য।’

আওয়ামী লীগ সভাপতি ও সরকারপ্রধান আরও বলেন, ‘আমরা দেশের সুপরিকল্পিত উন্নয়নের মাধ্যমে মানুষের ভাগ্য পরিবর্তন করেছি। দুর্ভিক্ষ-দুরাবস্থা নেই, মঙ্গা চলে গেছে’

তিনি বলেন, ‘আমরা অসাম্প্রদায়িক চেতনার দেশ গড়তে কাজ করে যাচ্ছি। সরকার প্রত্যেকের উন্নয়নে কাজ করছে।’

বেলা ১১টা ৫২ মিনিটের তারাগঞ্জ ওয়াক্ফ এস্টেট সরকারি ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত জনসভা মঞ্চে উপস্থিত হন প্রধানমন্ত্রী। তার সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানা।

মঞ্চে আরও উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী প্রমুখ।

এর আগে বেলা সোয়া ১১টার দিকে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখান থেকে রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনে আওয়ামী লীগের প্রার্থী আহসানুল হক চৌধুরী ডিউকের পথসভায় যোগ দিয়ে তারাগঞ্জে আসেন শেখ হাসিনা। এ সময় রংপুরবাসীকে হাত নেড়ে শুভেচ্ছা জানান তিনি।

তারাগঞ্জে জনসভায় বক্তব্য শেষে তিনি মিঠাপুকুরের জায়গীরহাটে পথসভায় বক্তব্য দেবেন আওয়ামী লীগ সভাপতি। এরপর তিনি পীরগঞ্জ উপজেলায় শ্বশুরবাড়ি জয় সদনে যাবেন। সেখানে তার স্বামী ড. ওয়াজেদ মিয়ার কবর জিয়ারত করবেন। মধ্যাহ্নভোজনের পর তিনি পীরগঞ্জে আওয়ামী লীগের প্রার্থী ড. শিরীন শারমিন চৌধুরীর নির্বাচনী প্রচারে যোগ দেবেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা