× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঘন কুয়াশায় আট ঘণ্টা পর আরিচা-কাজিরহাট ফেরি চালু

মানিকগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৩ ০৮:৫৮ এএম

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৩ ১০:৫০ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ঘন কুয়াশার কারণে আরিচা-কাজিরহাট নৌপথে আট ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। অন্যদিকে পাটুরিয়া-দৌলতদিয়ায় ছয় ঘণ্টা বন্ধ ছিল ফেরি।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে থেকে এ দুই নৌপথে ফেরি চলাচল চালু হয় বলে জানিয়েছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) আরিচা আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক শাহ মুহাম্মদ খালেদ নেওয়াজ।

তিনি বলেন, সোমবার রাত ১১টা থেকে মঙ্গলবার সকাল সাড়ে ৭টা পর্যন্ত আরিচা-কাজিরহাট এবং রাত সোয়া ১২টা থেকে মঙ্গলবার সকাল সোয়া ৬টা পর্যন্ত পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ ছিল। এ সময় ঘন কুয়াশায় নৌপথ দৃষ্টিসীমার বাইরে চলে গেলে পাবনার কাজিরহাট থেকে মানিকগঞ্জের আরিচা ফেরিঘাটে আসার পথে ফেরি রুহুল আমিন ও সুফিয়া কামাল যমুনায় মাঝনদীতে নোঙর করে থাকতে বাধ্য হয়।

তিনি আরও বলেন, ঘন কুয়াশার কারণে আরিচা-কাজিরহাট ও পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে সন্ধ্যার পর ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। রাত ১১টার পর থেকে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে ফেরি চলাচলের চ্যানেলের বিকন বাতি ও মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না। ফলে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল পুরোপুরি বন্ধ ঘোষণা করা হয়।

এদিকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে পদ্মার মাঝনদীতে ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর, খানজাহান আলী, এনায়েতপুরী ও ফরিদপুর নোঙর করে রয়েছে। মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে ফেরি গোলাম মাওলা, শাহ পরান, বরকত, হাসনাহেনা, বনলতা এবং রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে মতিউর রহমান, রজনীগন্ধা, করবী ও কেরামত আলী যাত্রী এবং যানবাহন বোঝাই করে নোঙর করে রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা