× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কেন্দ্রে স্বতন্ত্র প্রার্থীর এজেন্ট কে, কিভাবে হয় দেখব : ইউপি চেয়ারম্যান

ধামরাই (ঢাকা) প্রতিবেদক

প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৩ ২৩:৫৮ পিএম

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৩ ০০:২৪ এএম

সোমভাগ ইউনিয়নের চেয়ারম্যান আওলাদ হোসেন। প্রবা ফটো

সোমভাগ ইউনিয়নের চেয়ারম্যান আওলাদ হোসেন। প্রবা ফটো

ঢাকা-২০ আসনে স্বতন্ত্র প্রার্থীর পোলিং এজেন্ট কে, কিভাবে হয় তা দেখে নেওয়ার হুমকি দিয়েছেন সোমভাগ ইউনিয়নের চেয়ারম্যান আওলাদ হোসেন। সোমবার (২৫ ডিসেম্বর) রাতে ধামরাইয়ের সোমভাগ ইউনিয়নের গোয়ালদি উত্তরপাড়া এলাকায় নৌকার প্রার্থী বেনজীর আহমেদের পক্ষে উঠান বৈঠকে তিনি এ কথা বলেন।

এ সময় ইউপি চেয়ারম্যান আওলাদ হোসেন বলেন, এতদিন ভোট কেন্দ্র ছিল ডাউটিয়া। আপনারা জন্মের পর থেকে ডাউটিয়ায় ভোট দিয়ে আসছেন। আমি এমপি সাহেবের সঙ্গে কথা বলে এবার গোয়ালদী কেন্দ্র করেছি জাতীয় নির্বাচনের জন্য। আমরা আপনাদের পাশে আছি। এই কেন্দ্রে অন্য কারও এজেন্ট কে, কীভাবে হয় এটাও আমি দেখব। আমরা চাই, আপনারা সেই দিন ঐক্যবদ্ধভাবে নৌকাকে জয়ী করবেন।

তিনি আরও বলেন, ‘ভুল কইরেন না, বিব্রত হইয়েন না। অধিকাংশ লোকই কিন্তু আমাদের সঙ্গে আছে। বাড়াবাড়ি করলে কিন্তু পরিণাম ভালো হবে না।’ 

এভাবে প্রকাশ্যে হুমকি-ধামকি দেওয়ার বিষয়ে ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটার্নিং অফিসার তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ বলেন, ‘এ ধরনের কোন অভিযোগ আমরা পাইনি। অভিযোগ পেলে নির্বাচন অনুসন্ধান কমিটির কাছে পাঠানো হবে। তারা বিধি মোতাবেক ব্যবস্থা নেবেন।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা