× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঘরে মুরগি ঢোকাকে কেন্দ্র করে ভাতিজার হাতে চাচার মৃত্যু

হোমনা (কুমিল্লা) প্রতিবেদক

প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৩ ১৮:৫১ পিএম

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৩ ১৯:৫২ পিএম

হোমনা থানা, কুমিল্লা। প্রবা ফটো

হোমনা থানা, কুমিল্লা। প্রবা ফটো

কুমিল্লার হোমনায় ঘরে মুরগি ঢোকাকে কেন্দ্র করে ভাতিজার ইটের আঘাতে চাচার মৃত্যু হয়েছে। সোমবার (২৫ ডিসেম্বর) ভোরে উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের মাধবপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহতের নাম মো. ওসমান গণি। তিনি ঘাগুটিয়া ইউনিয়নের মাধবপুর গ্রামের বাসিন্দা। ভাতিজার নাম মহিউদ্দিন। 

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, ‘সোমবার ভোরে ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত ওসমান গণির স্ত্রী হোসনা হেরা বাদী হয়ে মো. আবুল হোসেন ও মহিউদ্দিনকে আসামি করে মামলা করেছেন। আসামি মহিউদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে।’

নিহত ওসমান গণির চাচাতো ভাইয়ের স্ত্রী শান্তি বেগম বলেন, ‘মো. ওসমান গণি ফজরের নামাজ পড়ে ঘরের বারান্দায় বসা ছিল। এ সময় তার ভাতিজা মহিউদ্দিনের কয়েকটি মুরগি ওসমান গণির ঘরে ঢোকে। এ নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মহিউদ্দিন তার চাচা ওসমান গণিকে কিল-ঘুসি মেরে ইট দিয়ে আঘাত করে মাটিতে ফেলে দেয়। আমি মহিউদ্দিনের হাত থেকে ওসমান গণিকে বাঁচাতে গেলে আমাকেও কিল-ঘুসি মারে। আহত অবস্থায় ওসমান গণিকে হোমনা সরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’  

নিহত ওসমান গণির ছোট ভাই মো. ইউনুস মিয়া বলেন, ‘সোমবার ভোরে ঘরে মুরগি যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে চাচাতো ভাইয়ের ছেলে মহিউদ্দিন আমার ভাইকে মাথায় ইট দিয়ে আঘাত করে। তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়। মহিউদ্দিনের ইটের আঘাতে আমার ভাইয়ের মৃত্যু হয়েছে। আমি এ হত্যাকাণ্ডের বিচার চাই।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা