× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফেনী-১

ভোটারদের মাঝে টাকা বিলিয়ে লাঙ্গলের প্রার্থী বললেন ‘ভুল হয়ে গেছে’

ফেনী প্রতিবেদক

প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৩ ১৬:৩৫ পিএম

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৩ ১৬:৩৯ পিএম

রবিবার সন্ধ্যায় ফুলগাজী সদর ইউনিয়নের দক্ষিণ দৌলতপুরে জাতীয় পার্টির প্রার্থীর একটি উঠান বৈঠক হয়। সেখানে তার উপস্থিতিতে অনুসারীদের মাধ্যমে ভোটারদের হাতে হাতে টাকা বিতরণ করতে দেখা যায়। প্রবা ফটো

রবিবার সন্ধ্যায় ফুলগাজী সদর ইউনিয়নের দক্ষিণ দৌলতপুরে জাতীয় পার্টির প্রার্থীর একটি উঠান বৈঠক হয়। সেখানে তার উপস্থিতিতে অনুসারীদের মাধ্যমে ভোটারদের হাতে হাতে টাকা বিতরণ করতে দেখা যায়। প্রবা ফটো

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১ আসনের লাঙ্গল প্রতীকের প্রার্থী শাহরিয়ার ইকবাল ভোটারদের মধ্যে টাকা বিতরণ করেছেন।

রবিবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় ফুলগাজী সদর ইউনিয়নের দক্ষিণ দৌলতপুরে জাতীয় পার্টির এই প্রার্থীর একটি উঠান বৈঠক হয়। সেখানে তার উপস্থিতিতে অনুসারীদের মাধ্যমে ভোটারদের হাতে হাতে টাকা বিতরণ করতে দেখা যায়। এসময় ভোটারদের কাছ থেকে ভোটের প্রতিশ্রুতি নেওয়া হয়।

টাকা বিতরণের বিষয়টি স্বীকার করে লাঙ্গলের প্রার্থী শাহরিয়ার ইকবাল প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘ভুল হয়ে গেছে। এ ধরনের ভুল আর হবে না।’

এর আগে গত শনিবারও ফুলগাজী বাজারে জনসংযোগ শেষে উপস্থিত ভোটারদের মাঝে তিনি টাকা বিতরণ করেন বলে অভিযোগ উঠে; যা নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন।

এ বিষয়ে জানতে চাইলে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পেয়েছি। তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন দিনের মধ্যে ব্যবস্থা নেওয়া হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা