× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সৈয়দ পরিবারে ভাই-বোনের ‘লড়াই’

সাইফুল হক মোল্লা দুলু, মধ্যাঞ্চল

প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৩ ১২:৫৭ পিএম

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৩ ১৩:১৭ পিএম

 ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি ও সৈয়দ সাফায়েতুল ইসলাম।

ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি ও সৈয়দ সাফায়েতুল ইসলাম।

কিশোরগঞ্জ- (সদর-হোসেনপুর) আসনে নির্বাচনী প্রচারণার সঙ্গে সঙ্গে স্পষ্ট হচ্ছে মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের পরিবারের বিভক্তি। আসনটিতে ভোটযুদ্ধে নেমেছেন নজরুল ইসলামের দুই সন্তান ক্ষমতাসীন দলের বর্তমান সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি তার বড় ভাই প্রধানমন্ত্রীর সাবেক সামরিক সচিব মেজর জেনারেল (অব.) সৈয়দ সাফায়েতুল ইসলাম। লিপি নৌকা প্রতীকে ফের ভোটের মাঠে এলেও আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র হিসেবে লড়াইয়ে নেমেছেন সাফায়েতুল।

এদিকে আসনটিতে একাধিক প্রার্থী থাকলেও মূল প্রতিদ্বন্দ্বিতা ভাই-বোনের মধ্যে হবে বলে ধারণা করছেন সাধারণ ভোটাররা। একই সঙ্গে মর্যাদাপূর্ণ এই পরিবারের মধ্যে ভোটকে কেন্দ্র করে দুই ভাগ হওয়ার ঘটনাও বেশ কৌতূহলের সৃষ্টি করেছে তাদের মধ্যে। বিভক্তি নেমে এসেছে দলীয় নেতাকর্মীদের মধ্যেও।

এদিকে সৈয়দ পরিবারের আরেক সদস্য সৈয়দ নজরুল ইসলামের ভাইয়ের ছেলে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আশফাকুল ইসলাম টিটুও এবার দলীয় মনোনয়ন চেয়েছিলেন। কিন্তু দল তাকে মনোনয়ন না দেওয়ায় তিনিও স্বতন্ত্র প্রার্থী হন। পরে সাফায়েতুল ইসলামের পক্ষে তিনি মনোনয়ন প্রত্যাহার করে নেন। এরই মধ্যে তিনি প্রকাশ্যে নৌকা প্রার্থীর বিরুদ্ধে গিয়ে সৈয়দ সাফায়েতুল ইসলামের পক্ষে নির্বাচনী প্রচারে নেমেছেন। টিটুর সমর্থন পাওয়ায় প্রচারণায় গতি বেড়েছে সাফায়েতুলেরও।

অপরদিকে লিপির পক্ষে মাঠে নেমেছেন পরিবারের বাকি সদস্যরা। তার ভাই সৈয়দ মঞ্জুরুল ইসলাম, সৈয়দ শরীফুল ইসলাম, বোন সৈয়দা রাফিজা নূর রুপা নৌকা প্রতীকে ভোট চাচ্ছেন। এর ফলে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলছে দুই ভাই-বোনের।

লিপির বড় ভাই সৈয়দ মঞ্জুরুল ইসলাম বলেন, আমাদের দেশে পিতা-পুত্র, ভাই-ভাই, স্বামী-স্ত্রী এবং ভাই-বোনের নির্বাচনী প্রতিপক্ষ হওয়ার অনেক উদাহরণ আছে। সাফায়েত আমার ছোট ভাই, তার নির্বাচন করার শখ হয়েছে করুক। কিন্তু মনে রাখতে হবে, আমরা বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর সৈয়দ নজরুল ইসলামের সন্তান। আমাদের বাবা কখনও আদর্শ থেকে বিচ্যুত হননি। কিন্তু সাফায়েত যেটা করছে তা আমাদের বাবার আদর্শের সঙ্গে যায় না। তাই আমরা সৈয়দ পরিবারের সব সদস্য নৌকা তথা লিপির পক্ষে ঐক্যবদ্ধ হয়েছি।

বিষয়ে মেজর জেনারেল (অব.) সৈয়দ সাফায়েতুল ইসলাম বলেন, ভাই-বোন সবার সঙ্গে আমার সুসম্পর্ক যোগাযোগ রয়েছে। তবে তাদের সঙ্গে আমার আদর্শিক মতপার্থক্য রয়েছে। গত পাঁচ বছর আমি এলাকায় আসিনি। এখন এসে দেখি এলাকায় কোনো উন্নয়ন নেই। ভাই সৈয়দ আশরাফুল ইসলামের উন্নয়ন মুখ থুবড়ে পড়েছে। তাই তার অসম্পূর্ণ কাজ উন্নয়ন সমাপ্ত করতেই আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে আসনে প্রতিদ্বন্দ্বিতা করছি। সাধারণ ভোটার জনগণই আগামী জানুয়ারি তাদের সুচিন্তিত রায় প্রদান করে প্রকৃত প্রার্থীকে জয়ী করবে।

এদিকে ভোটের দিন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে চলছে নানা হিসাবনিকাশ। আওয়ামী লীগের একাংশের দাবি, গত পাঁচ বছর বর্তমান এমপি সাধারণ মানুষের সঙ্গে সম্পর্কের উন্নয়ন ঘটাতে পারেননি। তা ছাড়া দলের সঙ্গে তার সম্পর্ক বেশ নড়বড়ে। এসব বিষয় ভোটের মাঠে বড় ধরনের প্রভাব ফেলবে। ছাড়াও পরিবারের মধ্যে বিভক্তি থাকায় ভোটের সমীকরণ বদলে যেতে পারে।

অসন্তোষ আছে সাফায়েতুল ইসলামকে ঘিরেও। গত ১৭ ডিসেম্বর এক বক্তৃতায়নারীরা নৌকার মাঝি হতে পারে নাবলে মন্তব্য করায় নারী ভোটারদের মধ্যে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। নারীরা বলছেন, এই বক্তব্য জননেত্রী শেখ হাসিনাসহ সব নারীর জন্যই অবমাননাকর। নারীনেত্রী মানসুরা জামান নূতন বলেন, আওয়ামী পরিবারের সন্তান হয়ে যারা নারীদের প্রতি ধরনের বিদ্বেষ পোষণ করে তারা আর যাই হোক জননেত্রী শেখ হাসিনার সৈনিক হতে পারে না।

আসনটিতে আরেক প্রার্থী জাতীয় পার্টির ডা. আব্দুল হাইকেও হিসাবের বাইরে রাখার সুযোগ নেই বলে মনে করছেন লিপি সাফায়েতুলের অনুসারীরা। তাদের দাবি, প্রধান বিরোধী দল বিএনপি নির্বাচনে না এসে আওয়ামী লীগকে ঠেকানোর আন্দোলনে ব্যর্থ হয়ে এখন নির্বাচনে নৌকা ঠেকানোর কৌশল গ্রহণ করেছে। তাই নীরব সমর্থকরা নৌকা ঠেকানোর নামে লাঙ্গলের দিকে ঝুঁকে পড়লে দৃশ্যপট অন্য রকমও হতে পারে বলে মত তাদের।  

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা