গাজীপুর প্রতিবেদক
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৩ ১০:৫২ এএম
আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৩ ১১:২৯ এএম
গাজীপুরের টঙ্গীতে চট্টগ্রামগামী একটি পণ্যবাহী ট্রেনের কন্টেইনার লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সঙ্গে গাজীপুরের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
সোমবার (২৫ ডিসেম্বর) সকাল পৌনে ১০টার দিকে কোর্টবাড়ি রেলগেটের ২০০ গজ উত্তরে এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ছোটন শর্মা প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, টঙ্গী স্টেশন পার হওয়ার পর টঙ্গী ব্রিজের পাশে কোর্টবাড়ি রেলগেট এলাকায় মালবাহী ট্রেনটির কন্টেইনার লাইনচ্যুত হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। উদ্ধারকারী রিলিফ ট্রেন খবর দেওয়া হয়েছে। ট্রেন চলাচলে কিছুটা বিলম্ব হচ্ছে।