× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টঙ্গীতে পণ্যবাহী ট্রেনের কন্টেইনার লাইনচ্যুত

গাজীপুর প্রতিবেদক

প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৩ ১০:৫২ এএম

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৩ ১১:২৯ এএম

টঙ্গীতে পণ্যবাহী ট্রেনের কন্টেইনার লাইনচ্যুত

গাজীপুরের টঙ্গীতে চট্টগ্রামগামী একটি পণ্যবাহী ট্রেনের কন্টেইনার লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সঙ্গে গাজীপুরের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

সোমবার (২৫ ডিসেম্বর) সকাল পৌনে ১০টার দিকে কোর্টবাড়ি রেলগেটের ২০০ গজ উত্তরে এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ছোটন শর্মা প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, টঙ্গী স্টেশন পার হওয়ার পর টঙ্গী ব্রিজের পাশে কোর্টবাড়ি রেলগেট এলাকায় মালবাহী ট্রেনটির কন্টেইনার লাইনচ্যুত হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। উদ্ধারকারী রিলিফ ট্রেন খবর দেওয়া হয়েছে। ট্রেন চলাচলে কিছুটা বিলম্ব হচ্ছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা