× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নৌকাকে সমর্থন দিয়ে ‘সরে দাঁড়ালেন’ স্বতন্ত্র প্রার্থী

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক

প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৩ ০০:২৫ এএম

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৩ ১১:২০ এএম

নবীনগরের জনসভায় বক্তব্য দেন যুবলীগ নেতা মমিনুল হক সাঈদ। প্রবা ফটো

নবীনগরের জনসভায় বক্তব্য দেন যুবলীগ নেতা মমিনুল হক সাঈদ। প্রবা ফটো

ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে নৌকার প্রার্থী ফয়জুর রহমান বাদলকে আনুষ্ঠানিকভাবে সমর্থন জানিয়ে ‘নির্বাচন থেকে সরে’ দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী ঢাকা মহানগর যুবলীগ নেতা মমিনুল হক সাঈদ।

রবিবার (২৪ ডিসেম্বর) নবীনগরের সলিমগঞ্জ বাজারে নৌকার সমর্থনে আয়োজিত জনসভা থেকে তিনি এ ঘোষণা দেন। সেই সঙ্গে নৌকার প্রার্থীর পক্ষে এখন থেকে প্রচারে নিয়মিত অংশ নেবেন বলেও জানান ঈগল প্রতীকের প্রার্থী মমিনুল হক সাঈদ।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মমিনুল হক সাঈদ বলেন, ‘কোনো ধরনের চাপের মুখে নয়, মূলত নৌকার স্বার্থেই নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে আমি সমর্থন জানিয়েছি। তবে যেহেতু এখন আর মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ নেই, তাই নিজ এলাকায় এসে নৌকার পক্ষে প্রচার চালিয়ে আমার সরে যাওয়ার বিষয়টি অবগত করলাম।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ইতোমধ্যে নির্বাচন কমিশনকে আমার সরে দাঁড়ানোর বিষয়টি লিখিতভাবে অবগত করেছি।’

নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা তানভীর ফরহাদ শামীম বলেন, ‘উনি (সাঈদ) ভোটের ময়দান থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেও ব্যালট পেপারে তার নাম ও প্রতীক থাকবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা