× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাজশাহীতে আচরণবিধি লঙ্ঘন করায় ইউনিয়ন চেয়ারম্যানকে জরুরি নোটিস

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৩ ২২:৩১ পিএম

ফাইল ফটো

ফাইল ফটো

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রাজশাহী-৬ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. রাহানুল হকের নির্বাচনী এজেন্ট ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মেরাজুল ইসলামকে অতি জরুরি নোটিস দেওয়া হয়েছে। শনিবার (২৩ ডিসেম্বর) রিটার্নিং অফিসার ও রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদ এ নোটিস পাঠান।

নোটিসে বলা হয়, রাজশাহী-৬ (চারঘাট, বাঘা) নির্বাচনী আসনের স্বতন্ত্র প্রার্থী মো. রাহেনুল হকের নির্বাচনী এজেন্ট হিসেবে আপনাকে নিয়োগ প্রদান করা হয়েছে। বর্ণিত নির্বাচনী আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাহরিয়ার আলমসহ অন্যান্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সম্পর্কে আপনি বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানিমূলক বক্তব্য প্রদান করছেন মর্মে নিম্নস্বাক্ষরকারীর দৃষ্টিগোচর হয়েছে।

এমতাবস্থায়, রাজশাহী-৬ (চারঘাট, বাঘা) নির্বাচনী আসনের স্বতন্ত্র প্রার্থী মো. রাহেনুল হকের নির্বাচনী এজেন্ট হিসেবে, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন সংক্রান্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রাপ্ত তথ্যের বিষয়ে ব্যাখ্যা প্রদানের জন্য বলা হলো।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা