× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বগুড়ায় ছাত্রলীগের সেই ছয় নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

বগুড়া অফিস

প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৩ ১৯:৫৬ পিএম

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৩ ১৯:৫৭ পিএম

বগুড়ায় ছাত্রলীগের সেই ছয় নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

বগুড়ায় ছাত্রলীগের সেই ছয় নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। তাদের নিজ নিজ আবেদনের প্রেক্ষিতে ও ভবিষ্যতে দলীয় শৃঙ্খলাভঙ্গ হয় এমন কোনো কার্যকলাপে জড়িত না থাকার শর্তে তাদেরকে আবারও সংগঠনে ফেরানো হয়।

রবিবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসাইন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ আদেশের ব্যাপারে জানানো হয়েছে। 

যাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে তারা হলো-ছাত্রলীগের বগুড়া জেলা শাখার সহ-সভাপতি মো. তৌহিদুর রহমান তৌহিদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজার রহমান, সাংগঠনিক সম্পাদক মো. আল ইমরান হোসেন, আজিজুল হক কলেজ শাখার কর্মী সাদেকুল ইসলাম শুভ, জোবায়ের সরদার সিহাব ও মোহন ইসলাম। 

গত বছরের ৭ নভেম্বর সজীব সাহাকে সভাপতি ও আল-মাহিদুল ইসলাম জয়কে সাধারণ সম্পাদক করে বগুড়া জেলা ছাত্রলীগের ৩০ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণার পর পরই তৌহিদুর রহমান, মাহফুজার রহমানের নেতৃত্বে জেলা ছাত্রলীগের একাংশ বিক্ষোভ শুরু করেন। তখন জেলা আওয়ামী লীগ কার্যালয়ে তালা ঝুলিয়েছিলেন সংগঠনটির একাংশ। এরপর থেকে জেলায় ছাত্রলীগের দুপক্ষ সৃষ্টি হয়। এ নিয়ে বিগত সময়ে একাধিকবার দুপক্ষের সংঘর্ষ ঘটেছে।  

এরই ধারাবাহিকতায়  ৯ নভেম্বর বগুড়া সরকারি আজিজুল হক কলেজে অবরোধবিরোধী মিছিল ও সমাবেশ কর্মসূচিতে ছাত্রলীগের দুপক্ষ সংঘর্ষে জড়ায়। লাঠিসোঁটা, ধারাল অস্ত্র নিয়ে তারা একে অপরের ওপর হামলা করে। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়া ও মারধরের ঘটনা ঘটে দুপক্ষের মধ্যে। পরে ১০ নভেম্বর সংগঠনের শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ছয় নেতাকর্মীকে কেন্দ্র থেকে বহিষ্কার করা হয়। 

মাহফুজার রহমান বলেন, ‘আমাদের ওপর যে দোষ দেওয়া হয়েছিল তা তদন্তে প্রমাণ হয়নি। তাই আমাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। আমরা ছাত্রলীগের কর্মী ছিলাম, আছি।’ 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা