× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তুরাগ নদ থেকে মরদেহ উদ্ধার

ডিএনএ পরীক্ষার ফল নিয়ে স্বজনের অপেক্ষায় নৌপুলিশ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৩ ১৬:৫৩ পিএম

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৩ ১৭:৫৮ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

সাভারে তুরাগ নদ থেকে উদ্ধার অজ্ঞাতপরিচয় মরদেহের পরিচয় শনাক্তে ডিএনএ পরীক্ষার নমুনা নিয়ে স্বজনদের অপেক্ষা করছে নৌপুলিশ। গেল মে মাসে মরদেহটি উদ্ধার করা হয়েছিল। 

রবিবার (২৪ ডিসেম্বর) সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ‘মৃতদেহের পরিচয় শনাক্তের লক্ষ্যে সংরক্ষিত ডিএনএ নমুনার সঙ্গে অজ্ঞাত মৃতদেহের ডিএনএ মিল/অমিল পরীক্ষার জন্য কেউ যোগাযোগ করতে চাইলে মোবাইল নং-০১৩২০১৬৪০৭০ (ইনচার্জ, বসিলা নৌ পুলিশ ফাঁড়ি) নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।’ 

সাভার থানা সূত্রে জানা গেছে, অজ্ঞাত ওই যুবকের বয়স আনুমানিক ৩০ বছর। তার গায়ের রং শ্যামলা। পরনে ছিল একটি কালো রঙের জিন্স প্যান্ট ও একটি কালো রঙের বেল্ট। উদ্ধারের সময় মৃতদেহটি অর্ধগলিত থাকায় হাতের ছাপ নেওয়া সম্ভব হয়নি। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা হয়েছে। সিআইডির মাধ্যমে ডিএনএ নমুনাও সংরক্ষণ করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা